বিষনাশক

বিষনাশক বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন।

বিষপ্রয়োগ

বিষপ্রয়োগ বি. হত্যার উদ্দেশ্যে কারও দেহের ভিতরে বিষ প্রবেশ করানো।

বিষফোড়া

বিষফোড়া বি. অত্যন্ত যন্ত্রণাদায়ক ছোটো ফোড়াবিশেষ।

বিষবত

বিষবত্ বিণ. বিষের মতো (বিষবত্ পরিত্যাগ করা)।

বিষবৃক্ষ

বিষবৃক্ষ বি. 1 বিষফলের বৃক্ষ; 2 (আল.) যা বা যাকে লালন করলে ধ্বংসের কারণ হয়।

বিষ মরা

বিষ মরা ক্রি. বি. 1 বিষ নষ্ট হওয়া; 2 (আল.) তেজ নষ্ট হওয়া (এত ঘা খেয়েও লোকটার বিষ মরে না)।

বিষ মারা

বিষ মারা ক্রি. বি. 1 বিষ নষ্ট করা; 2 (আল.) তেজ নষ্ট করে দেওয়া।