বিষয়াসক্তি

বিষয়াসক্তি বি. ধনসম্পত্তির বা ভোগ্যবস্তুর প্রতি আকর্ষণ।

বিষয়ী

বিষয়ী (-য়িন্) বিণ. 1 বিষয়াসক্ত; 2 সম্পত্তিশালী। ☐ বি. (দর্শ.) 1 আত্মা; 2 জ্ঞাতা; 3 ইন্দ্রিয়।

বিষয়ীভূত

বিষয়ীভূত বিণ. (আলোচনাদির) বিষয়ের অন্তর্ভুক্ত।

বিষয়

বিষয় [ biṣaẏa ] বি. 1 ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থ, ভোগ্য বস্তু (বিষয়বাসনা); 2 সম্পত্তি (বিষয়-আশয়); 3 পাত্র, আস্পদ (উপহাসের বিষয়, সে এখন সবার আলোচনার বিষয়); 4 (বিরল) অধিকারভুক্ত স্হান; 5 জেলা; 6 আলোচ্য বা বর্ণনীয় বস্তু (প্রবন্ধের বিষয়); 7 কারণ, হেতু (শোকের বিষয়); 8 সম্বন্ধীয় ব্যাপার (এই ঘটনার বিষয়ে কিছু বলো)। [সং. বি + √ সি + অ]। বিষয়আশয় বি. ধনসম্পত্তি। বিষয়ক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বিষয় শব্দের রূপ, সম্পর্কিত, সংক্রান্ত (নীতিবিষয়ক, জ্ঞানবিষয়ক)। বিষয়কর্ম বি. বৈষয়িক বা সাংসারিক কাজ; সম্পত্তি রক্ষণাবেক্ষণের বা পরিচালনার কাজ। বিষয়জ্ঞান বি. 1 কাণ্ডজ্ঞান, বাস্তবজ্ঞান; 2 সম্পত্তি ইত্যাদি সম্পর্কে জ্ঞান। বিষয়তৃষ্ণা, বিষয়বাসনা, বিষয়লালসা বি. ধনসম্পত্তির বা সাংসারিক...

বিষম

বিষম [ biṣama ] বিণ. 1 দারুণ (বিষম ব্যস্ত, বিষম বিপদ); 2 দুঃসহ, বেজায় (বিষম তাপ, বিষম ক্রোধ); 3 সাংঘাতিক, উত্কট (বিষম দুর্ঘটনা); 4 অত্যন্ত কঠিন (বিষম সমস্যা); 5 অসমান (বিষম রাশি)। ☐ বি. (বাং.) (খাদ্যপানীয়াদি গেলার সময়) আকস্মিক শ্বাসরোধ ও হিক্কা (‘হাসি চাপিতে গিয়া বিষম খাইলেন’: ব. চ.)। [সং. বি + সম]। বিষমকাল বি. অপ্রশস্ত সময়, অসময়। বিষমকোণ বি. অসমান কোণ। বিষম বাহু বি. অসমান বাহু। বিষম রাশি বি. অযুগ্ম বা বিজোড় রাশি।

বিষণ্ণতা

বিষণ্ণতা বি. বিষণ্ণ [ biṣaṇṇa ] বিণ. 1 বিষাদযুক্ত, দুঃখিত; 2 ম্লান (বিষণ্ণবদন)। [সং. বি + √ সদ্ + ত]।