বিষয়ক

বিষয়ক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বিষয় শব্দের রূপ, সম্পর্কিত, সংক্রান্ত (নীতিবিষয়ক, জ্ঞানবিষয়ক)।

বিষয়কর্ম

বিষয়কর্ম বি. বৈষয়িক বা সাংসারিক কাজ; সম্পত্তি রক্ষণাবেক্ষণের বা পরিচালনার কাজ।

বিষয়পরায়ণ

বিষয়পরায়ণ বিণ. ধনসম্পদের প্রতি আসক্ত; ঘোর সংসারী।

বিষয়বস্তু

বিষয়বস্তু বি. আলোচ্য বা বক্তব্য পদার্থ, মূল আলোচ্য বিষয় (রচনার বিষয়বস্তু)।

বিষয়বৈরাগ্য

বিষয়বিতৃষ্ণা, বিষয়বৈরাগ্য বি. ধনসম্পত্তি প্রভৃতি ভোগে অনিচ্ছা বা ঔদাসীন্য।

বিষয়বিতৃষ্ণা

বিষয়বিতৃষ্ণা, বিষয়বৈরাগ্য বি. ধনসম্পত্তি প্রভৃতি ভোগে অনিচ্ছা বা ঔদাসীন্য।

বিষয়বুদ্ধি

বিষয়বুদ্ধি বি. বৈষয়িক বা সাংসারিক জ্ঞান, বিষয়-আশয় পরিচালনার বুদ্ধি।

বিষয়সূচি

বিষয়সূচি বি. আলোচ্য ব্যাপারসমূহের ধারাবাহিক তালিকা।