ব বিষাদ বিষাদ [ biṣāda ] বি. 1 স্ফূর্তিহীনতা; 2 দুঃখ; 3 আশাভঙ্গজনিত খেদ। [সং. বি + √ সদ্ + অ]। বিষাদিত, বিষাদী (-দিন্) বিণ. বিষাদযুক্ত, বিষণ্ণ। স্ত্রী. বিষাদিতা, বিষাদিনী।
ব বিষাণ বিষাণ [ biṣāṇa ] বি. 1 পশুশৃঙ্গ; 2 শৃঙ্গ বা শিং দিয়ে তৈরি বা শৃঙ্গাকার বাদ্যযন্ত্র, শিঙা (‘সিংহদুয়ারে বাজিল বিষাণ’: রবীন্দ্র); 3 হাতি শুয়োর প্রভৃতির বড়ো দাঁত। [সং. বিষ্ + আন]।
ব বিষাক্ত বিষাক্ত [ biṣākta ] বিণ. বিষযুক্ত, বিষমিশ্রিত (বিষাক্ত বায়ু, বিষাক্ত আবহাওয়া)। [সং. বিষ + অক্ত (=লিপ্ত)]।