ব বিষানো বিষানো [ biṣānō ] ক্রি. বি. 1 বিষাক্ত হওয়া (ঘা বিষিয়ে উঠেছে); 2 যন্ত্রণাপূর্ণ হওয়া, টাটানো; 3 (আল.) বিদ্বেষপূর্ণ করা বা হওয়া (মন বিষিয়ে দিয়েছ)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. বিষা + আনো]।
ব বিষ্কম্ভক বিষ্কম্ভ, বিষ্কম্ভক [ biṣkambha, biṣkambhaka ] বি. সংস্কৃত নাটকের কোনো অঙ্কের প্রারম্ভে যে-অংশে অতীত ও আগামী ঘটনা বর্ণিত হয়। [সং. বি + √ স্কন্ভ্ + অ, ক (স্বার্থে)]।
ব বিষ্কম্ভ বিষ্কম্ভ, বিষ্কম্ভক [ biṣkambha, biṣkambhaka ] বি. সংস্কৃত নাটকের কোনো অঙ্কের প্রারম্ভে যে-অংশে অতীত ও আগামী ঘটনা বর্ণিত হয়। [সং. বি + √ স্কন্ভ্ + অ, ক (স্বার্থে)]।
ব বিষুবরেখা বিষুবরেখা বি. মেরুদ্বয় থেকে সমদূরবর্তী ভূগোলক বেষ্টনকারী কল্পিত রেখা, নিরক্ষরেখা, equator. (তু. পরি. ভূ-বিষুবরেখা)।