বিষ্ঠা

বিষ্ঠা [ biṣṭhā ] বি. প্রাণীর পায়ুপথে নির্গত মল, গু, পুরীষ। [সং. বি + √ স্হা + অ + আ]।

বিষ্টিভদ্রা

বিষ্টিভদ্রা [ biṣṭi-bhadrā ] বি. (জ্যোতিষ.) শুভকর্ম ও যাত্রাদির পক্ষে অশুভ যোগবিশেষ। [সং. √ বিষ্ + তি =বিষ্টি + ভদ্রা]।

বিষ্টম্ভ

বিষ্টম্ভ [ biṣṭambha ] বি. 1 প্রতিবন্ধ, বাধা; 2 জড়তা। [সং. বি + √ স্তন্ভ্ + অ]।

বিষ্টব্ধ

বিষ্টব্ধ [ biṣṭabdha ] বিণ. 1 বাধাযুক্ত; 2 জড়তাগ্রস্ত। [সং. বি + √ স্তন্ভ্ + ত]।

বিসংবাদী

বিসংবাদী (-দিন্) বিণ. বিসংবাদকারী; বিরুদ্ধবাদী, প্রতিপক্ষ।

বিসংবাদিত

বিসংবাদিত বিণ. বিরোধ বা প্রতিবাদের বিষয়ীভূত, যা নিয়ে বিরোধ হচ্ছে।

বিসংবাদ

বিসংবাদ [ bisambāda ] বি. 1 বিরোধ (বাদ-বিসংবাদ); 2 মতানৈক্য; 3 অমিল। [সং. বি + সম্ + √ বদ্ + অ]। বিসংবাদিত বিণ. বিরোধ বা প্রতিবাদের বিষয়ীভূত, যা নিয়ে বিরোধ হচ্ছে। বিসংবাদী (-দিন্) বিণ. বিসংবাদকারী; বিরুদ্ধবাদী, প্রতিপক্ষ।

বিষুববৃত্ত

বিষুববৃত্ত বি. নিরক্ষবৃত্তের সমান্তরাল আকাশস্হ কাল্পনিক বৃত্ত, equinoctial (বি. প.)।

বিষুব

বিষুব [ biṣuba ] বি. যে সময়ে দিন ও রাত্রি সমান দীর্ঘ হয় equinox. [সং. বিষু (দিন ও রাত্রির সমতা) + ব(অন্ত্যর্থে)]। বিষুববৃত্ত বি. নিরক্ষবৃত্তের সমান্তরাল আকাশস্হ কাল্পনিক বৃত্ত, equinoctial (বি. প.)। বিষুবরেখা বি. মেরুদ্বয় থেকে সমদূরবর্তী ভূগোলক বেষ্টনকারী কল্পিত রেখা, নিরক্ষরেখা, equator. (তু. পরি. ভূ-বিষুবরেখা)। বিষুবলম্ব বি. বিষুববৃত্ত থেকে গ্রহনক্ষত্রের কৌণিক দূরত্ব, declination (বি. প.)। বিষুবসংক্রান্তি বি. সূর্যের তুলামেষ-সংক্রান্তিবিশেষ। বিষুবীয় বিণ. বিষুব-সংক্রান্ত।

বিষিত

বিষিত [ biṣita ] বিণ. বিষযুক্ত, বিষাক্ত, poisoned (বি. প.)। [সং. বিষ + ইত]।