বিসমিল্লাহ

বিসমিল্লা, বিসমিল্লাহ্ [ bisa-millā, bisa-millāh ] বি. কার্যারম্ভে আল্লার নামে দোহাই। [আ. বিসমিল্লাহ্]. বিসমিল্লায় গলদ — আরম্ভেই ভুল বা ত্রুটি।

বিসমিল্লা

বিসমিল্লা, বিসমিল্লাহ্ [ bisa-millā, bisa-millāh ] বি. কার্যারম্ভে আল্লার নামে দোহাই। [আ. বিসমিল্লাহ্]. বিসমিল্লায় গলদ আরম্ভেই ভুল বা ত্রুটি।

বিসদৃশ

বিসদৃশ [ bisadṛśa ] বিণ. 1 অন্যরকম; 2 বিপরীত; 3 বিরুদ্ধ; 4 সামঞ্জস্যহীন (বিসদৃশ আচরণ)। [সং. বি + সদৃশ]।

বিসংগত

বিসংগত [ bisaṅgata ] বিণ. 1 অসংগত, বেখাপ; 2 বেসুরো। [সং. বি + সংগত]।

বিস

বিস [ bisa ] বি. 1 পদ্মের মৃণাল; 2 ভাঁটা বা মূল। [প্রাকৃ. বিস]।

বিষ্ণু

বিষ্ণু [ biṣṇu ] বি. 1 নারায়ণ, হরি; 2 জগত্পালক। [সং. √ বিষ্ + নু]। বিষ্ণুপ্রিয়া বি. লক্ষ্মীদেবী। বিষ্ণুবাহন বি. গরুড়। বিষ্ণুলোক বি. বৈকুণ্ঠ।