বিসর্জিত

বিসর্জিত বিণ. বিসর্জন দেওয়া হয়েছে এমন। স্ত্রী. বিসর্জিতা।

বিসর্জা

বিসর্জা ক্রি. (কাব্যে) বিসর্জন দেওয়া।

বিসর্জন দেওয়া

বিসর্জন করা, বিসর্জন দেওয়া ক্রি. বি. 1 ত্যাগ করা (সীতাকে বিসর্জন করেন); 2 পূজান্তে প্রতিমা জলে নিক্ষেপ করা।

বিসর্জন করা

বিসর্জন করা, বিসর্জন দেওয়া ক্রি. বি. 1 ত্যাগ করা (সীতাকে বিসর্জন করেন); 2 পূজান্তে প্রতিমা জলে নিক্ষেপ করা।

বিসর্জন

বিসর্জন [ bisarjana ] বি. 1 ত্যাগ (প্রাণবিসর্জন, অশ্রুবিসর্জন); 2 পূজাবসানে প্রতিমা জলে বিলোপ, নিরঞ্জন (বিসর্জনের বাজনা)। [সং. বি + √ সৃজ্ + অন]। বিসর্জন করা, বিসর্জন দেওয়া ক্রি. বি. 1 ত্যাগ করা (সীতাকে বিসর্জন করেন); 2 পূজান্তে প্রতিমা জলে নিক্ষেপ করা। বিসর্জনীয় বিণ. বিসর্জনযোগ্য। বিসর্জা ক্রি. (কাব্যে) বিসর্জন দেওয়া। বিসর্জিত বিণ. বিসর্জন দেওয়া হয়েছে এমন। স্ত্রী. বিসর্জিতা।

বিসর্গ

বিসর্গ [ bisarga ] বি. 1 বর্ণবিশেষ (ঃ); 2 বিসর্জন; 3 দান বা ত্যাগ। [সং. বি + √ সৃজ্ + অ]।

বিসরা

বিসরা [ bisarā ] ক্রি. (ব্রজ. ও প্রা. কা.) ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (‘তোহে বিসরি মন তাহে সমর্পিনু’: বিদ্যা)। [সং. বি + √ স্মৃ + বাং. আ]। বিসরল ক্রি. বিস্মৃত হল। বিসরিত বিণ. বিস্মৃত।