বিসূচিকা

বিসূচিকা [ bisūcikā ] বি. ওলাওঠা রোগ, কলেরা। [সং. বি + √ সূচি + ক + আ]।

বিসারিণী

বিসারিণী স্ত্রী. বিসারী (-রিন্) বিণ. বিস্তারশীল, প্রসারী (সুদূরবিসারী)।

বিসারী

বিসারী (-রিন্) বিণ. বিস্তারশীল, প্রসারী (সুদূরবিসারী)। স্ত্রী. বিসারিণী।

বিসারিত

বিসারিত বিণ. বিস্তারিত, প্রসারিত; প্রবাহিত।

বিসার

বিসার [ bisāra ] বি. 1 বিস্তার; 2 প্রবাহ। [সং. বি + √ সৃ + অ]। বিসারিত বিণ. বিস্তারিত, প্রসারিত; প্রবাহিত। বিসারী (-রিন্) বিণ. বিস্তারশীল, প্রসারী (সুদূরবিসারী)। স্ত্রী. বিসারিণী।

বিসর্পিণী

বিসর্পিণী স্ত্রী. বিসর্পী (-র্পিন্) বিণ. বিসর্পণশীল।

বিসর্পী

বিসর্পী (-র্পিন্) বিণ. বিসর্পণশীল। স্ত্রী. বিসর্পিণী।

বিসর্পিত

বিসর্পিত বিণ. ধীরে প্রসারিত; হামাগুড়ি দিয়ে অগ্রসর হয়েছে এমন।

বিসর্প

বিসর্প1 [ bisarpa1 ] বি. বিষাক্ত চর্মরোগবিশেষ, erysipelas. [সং. বি + √ সৃপ্ + অ]। বিসর্প2, বিসর্পণ [ bisarpa2, bisarpaṇa ] বি. 1 ধীরে বিস্তার বা সঞ্চারণ; 2 হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়া। [সং. বি + √ সৃপ্ + অ, অন]। বিসর্পিত বিণ. ধীরে প্রসারিত; হামাগুড়ি দিয়ে অগ্রসর হয়েছে এমন। বিসর্পী (-র্পিন্) বিণ. বিসর্পণশীল। স্ত্রী. বিসর্পিণী।

বিসর্জিতা

বিসর্জিতা স্ত্রী. বিসর্জিত বিণ. বিসর্জন দেওয়া হয়েছে এমন।