বিস্তার

বিস্তার [ bistāra ] বি. 1 প্রসার, ব্যাপ্তি (শিক্ষার বিস্তার); 2 প্রসারণ, বর্ধন; 3 পরিসর; 4 প্রস্হ, চওড়াই (দৈর্ঘ্য ও বিস্তার); 5 উচ্চাঙ্গ সংগীতে আলাপের দ্বারা রাগের বিকাশ। [সং. বি + √ স্তৃ + অ]। বিস্তারা ক্রি. (কাব্যে) বিস্তারিত করা (বিস্তারিয়া বলো)। বিস্তারিত, বিস্তৃত বিণ. 1 প্রসারিত (প্রভাব বিস্তৃত হওয়া); 2 বিছানো বা ছড়ানো হয়েছে এমন; 3 ব্যাপক, সবিশেষ (বিস্তারিত বা বিস্তৃত বর্ণনা)। বিস্তীর্ণ বিণ. 1 ব্যাপ্ত, বিস্তৃত; 2 বিশাল (বিস্তীর্ণ প্রান্তর)। বিস্তৃতি বি. ব্যাপ্তি, বিস্তার, প্রসার।

বিস্তর

বিস্তর [ bistara ] বিণ. 1 (সং.) সমূহ; 2 বিশেষ বর্ণন; 3 বাগ্বিস্তার (অলমতিবিস্তরেণ); 4 বিস্তার; 5 (বাং.) প্রচুর, অনেক, ঢের (বিস্তর খরচ, বিস্তর দেরি)। [সং. বি + √ স্তৃ + অ]।

বিস্তীর্ণ

বিস্তীর্ণ বিণ. 1 ব্যাপ্ত, বিস্তৃত; 2 বিশাল (বিস্তীর্ণ প্রান্তর)।

বিস্তৃত

বিস্তারিত, বিস্তৃত বিণ. 1 প্রসারিত (প্রভাব বিস্তৃত হওয়া); 2 বিছানো বা ছড়ানো হয়েছে এমন; 3 ব্যাপক, সবিশেষ (বিস্তারিত বা বিস্তৃত বর্ণনা)।

বিস্তারিত

বিস্তারিত, বিস্তৃত বিণ. 1 প্রসারিত (প্রভাব বিস্তৃত হওয়া); 2 বিছানো বা ছড়ানো হয়েছে এমন; 3 ব্যাপক, সবিশেষ (বিস্তারিত বা বিস্তৃত বর্ণনা)।

বিস্তারা

বিস্তারা ক্রি. (কাব্যে) বিস্তারিত করা (বিস্তারিয়া বলো)।

বিস্কুট

বিস্কুট [ biskuṭa ] বি. ময়দা চিনি ইত্যাদি দিয়ে পাশ্চাত্যরীতিতে ছাঁচে তৈরি খাস্তা খাবারবিশেষ। [ইং. biscuit]।

বিসৃষ্ট

বিসৃষ্ট [ bisṛṣṭa ] বিণ. 1 নিক্ষিপ্ত; 2 পরিত্যক্ত; 3 প্রেরিত; 4 পরিব্যাপ্ত। [সং. বি + √ সৃজ্ + ত]।

বিসৃত

বিসৃত [ bisṛta ] বিণ. বিস্তৃত, ব্যাপ্ত। [সং. বি + √ সৃ + ত]।