বিস্ময়

বিস্ময় [ bismaẏa ] বি. আশ্চর্য, চমত্কৃত ভাব বা অবস্হা। [সং. বি + √ স্মি + অ]। বিস্ময়কর, বিস্ময়জনক, বিস্ময়াবহ বিণ. আশ্চর্যজনক। বিস্ময়চিহ্ন বি. ‘!’ এই চিহ্ন। বিস্ময়বিহ্বল, বিস্ময়াকুল, বিস্ময়াবিষ্ট, বিস্মায়াভিভূত বিণ. বিস্ময়ে বিহ্বল বা হতবাক। বিস্ময়ান্বিত, বিস্ময়াপন্ন বিণ. বিস্মিত, চমত্কৃত। বিস্মিত বিণ. আশ্চর্যান্বিত; বিস্ময়যুক্ত। বিস্ময়োতফুল্ল (বিস্ময়োত্ফুল্ল, বিস্ময়োৎফুল্ল) বিণ. বিস্ময়জনিত আনন্দে উদ্ভাসিত বা অভিভূত (বিস্ময়োত্ফুল্ল নয়ন)। বিস্ময়োতপাদক (বিস্ময়োত্পাদক, বিস্ময়োৎপাদক) বিণ. বিস্ময় সৃষ্টিকারী, বিস্ময় জন্মায় এমন (বিস্ময়োত্পাদক ঘটনা)।

বিস্বাদ

বিস্বাদ [ bisbāda ] বিণ. 1 স্বাদহীন; 2 খেতে ভালো লাগে না এমন; 3 (আল.) আকর্ষণশূন্য (জীবন এখন বিস্বাদ লাগছে)। [সং. বি + স্বাদ]।

বিস্ফোরণ

বিস্ফোরণ [ bisphōraṇa ] বি. 1 সহসা সশব্দে ফেটে যাওয়া (বোমা বিস্ফোরণ); 2 জ্বলে ওঠা; 3 ভয়াবহ আকার ধারণ করা (জনসংখ্যার বিস্ফোরণ); 4 (আল.) আকস্মিকভাবে ফেটে পড়া (পরিস্হিতি বিস্ফোরণের মুখে)। [সং. বি + √ স্ফুর্ + ণিচ্ + অন]। বিস্ফোরক বিণ. সহসা জ্বলে ওঠে এমন। ☐ বি. ওইরকম পদার্থ, explosive. বিস্ফোরিত বিণ. সহসা সশব্দে ফেটে গেছে বা জ্বলে উঠেছে এমন।

বিস্ফোটক

বিস্ফোট, বিস্ফোটক [ bisphōṭa, bisphōṭaka ] বি. ফোড়া, স্ফোটক। [সং. বি + √ স্ফুট্ + অ, ক (স্বার্থে)]।

বিস্ফোট

বিস্ফোট, বিস্ফোটক [ bisphōṭa, bisphōṭaka ] বি. ফোড়া, স্ফোটক। [সং. বি + √ স্ফুট্ + অ, ক (স্বার্থে)]।

বিস্ফুরিত

বিস্ফুরিত বিণ. কম্পিত (ক্রোধে অধর বিস্ফুরিত); স্ফীত; দীপ্ত।

বিস্ফুরণ

বিস্ফুরণ [ bisphuraṇa ] বি. 1 কম্পন; 2 হঠাত্ প্রকাশিত হওয়া বা দীপ্তি পাওয়া (আগ্নেয়গিরির বিস্ফুরণ)। [সং. বি + √ স্ফুর্ + অন]। বিস্ফুরিত বিণ. কম্পিত (ক্রোধে অধর বিস্ফুরিত); স্ফীত; দীপ্ত।

বিস্ফারিত

বিস্ফারিত বিণ. বিকশিত; প্রসারিত বা বিস্তারিত (বিস্ময়-বিস্ফারিত নেত্র)। বিপ. সংকুচিত।

বিস্ফারণ

বিস্ফার, বিস্ফারণ [ bisphāra, bisphāraṇa ] বি. 1 বিস্তার, প্রসারণ; 2 স্ফূর্তি; 3 বিকাশ; 4 কম্পন। [সং. বি + √ স্ফুর্ + অ, অন]। বিস্ফারিত বিণ. বিকশিত; প্রসারিত বা বিস্তারিত (বিস্ময়-বিস্ফারিত নেত্র)। বিপ. সংকুচিত।

বিস্ফার

বিস্ফার, বিস্ফারণ [ bisphāra, bisphāraṇa ] বি. 1 বিস্তার, প্রসারণ; 2 স্ফূর্তি; 3 বিকাশ; 4 কম্পন। [সং. বি + √ স্ফুর্ + অ, অন]। বিস্ফারিত বিণ. বিকশিত; প্রসারিত বা বিস্তারিত (বিস্ময়-বিস্ফারিত নেত্র)। বিপ. সংকুচিত।