বীক্ষণ

বীক্ষণ [ bīkṣaṇa ] বি. 1 বিশেষভাবে দর্শন, নিরীক্ষণ (স্নেহবীক্ষণ); 2 যার দ্বারা বিশেষপ্রকার নিরীক্ষণ হয় (দূরবীক্ষণ, অণুবীক্ষণ)। [সং. বি + √ ঈক্ষ্ + অন]। বীক্ষণীয় বিণ. বীক্ষণযোগ্য, নিরীক্ষণ করা যায় এমন। বীক্ষমাণ বিণ. নিরীক্ষণ করছে এমন। বীক্ষা বি. 1 বীক্ষণ, নিরীক্ষণ; 2 বিশেষ পর্যালোচনা (রবীন্দ্রবীক্ষা, বিশ্ববীক্ষা)। বিক্ষিত বিণ. বিশেষভাবে দৃষ্ট, নিরীক্ষিত। বীক্ষ্যমাণ বিণ. নিরীক্ষিত হচ্ছে এমন।

বিহরত

বিহরই, বিহরত (প্রা. কা.) ক্রি. বিহার করে বা করছে।

বিহরই

বিহরই, বিহরত (প্রা. কা.) ক্রি. বিহার করে বা করছে।

বিহরা

বিহরা ক্রি. (কাব্যে) ভ্রমণ করা; বিহার করা (বিহরে, বিহরিছে)।

বিহিতকাল

বিহিতকাল বি. প্রশস্ত বা উপযুক্ত সময়; শুভ সময়।

বিহিতক

বিহিতক বি. 1 আইন, act (স. প.); 2 আদেশনামা।

বিহিত

বিহিত [ bihita ] বিণ. 1 বিধিমতো (শাস্ত্রবিহিত অনুষ্ঠান); 2 উচিত (কাজটা বিহিত হয়নি); 3 অনুষ্ঠিত, সম্পন্ন (সকলের উপস্হিতিতেই কাজটি বিহিত হল)। ☐ বি. 1 বিধান; 2 যথোচিত ব্যবস্হা; 3 (বাং.) প্রতিবিধান (এই অন্যায়ের একটা বিহিত করা দরকার)। [সং. বি + √ ধা + ত]। বিহিতক বি. 1 আইন, act (স. প.); 2 আদেশনামা। বিহিতকাল বি. প্রশস্ত বা উপযুক্ত সময়; শুভ সময়।

বিহি

বিহি [ bihi ] বি. ‘বিধাতা’-অর্থে ‘বিধি’-র কোমল রূপ (‘চিরদিনে বিহি আজ পূরল আশ’: বিদ্যা)। [< সং. বিধি]।

বিহারা

বিহারা [ bihārā ] ক্রি. (কাব্যে) বিহার করা, ভ্রমণ করা (‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো’: রবীন্দ্র)। [সং. বি + √ হৃ + বাং. আ]।