বীজাণুমুক্ত

বীজাণুমুক্ত বিণ. যাতে জীবাণু দূর করা হয়েছে এমন, নির্বীজিত, sterilized.

বীজাণু

বীজাণু [ bījāṇu ] বি. (অশু.) রোগ সৃষ্টিকারী ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণু, ব্যাক্টেরিয়া। [সং. বীজ + অণু]। বীজাণুমুক্ত বিণ. যাতে জীবাণু দূর করা হয়েছে এমন, নির্বীজিত, sterilized.

বীজাঙ্কুর

বীজাঙ্কুর [ bījāṅkura ] বি. 1 বীজ থেকে উদ্গত অঙ্কুর; 2 বীজ ও অঙ্কুর। [সং. বীজ + অঙ্কুর]।

বীজাকার

বীজাকার [ bījākāra ] বি. শস্যবীজ বা জীবাণুর ন্যায় আকার বা অবস্হা। ☐ বিণ. উক্ত আকারযুক্ত বা অবস্হাপ্রাপ্ত। [সং. বীজ + আকার]।

বীজমন্ত্র

বীজমন্ত্র [ bīja-mantra ] বি. ইষ্টমন্ত্র, ইষ্টদেবতার প্রতীকস্বরূপ বর্ণাত্মক মন্ত্র। [সং. বীজ + মন্ত্র]।

বীজন

বীজন [ bījana ] বি. 1 ব্যজন, বাতাস দেওয়া; 2 বাতাস দেবার জন্য ব্যবহৃত পাখা চামর প্রভৃতি। [সং. √ বিজ্ + অন]।

বীজগণিত

বীজগণিত [ bīja-gaṇita ] বি. গণিতশাস্ত্রের শাখাবিশেষ যাতে সাংকেতিক চিহ্ন বহুল পরিমাণে ব্যবহৃত হয়, algebra। [সং. বীজ + গণিত]।

বীজপুরুষ

বীজপুরুষ বি. বংশের প্রবর্তক বা আদিপুরুষ।

বীজপত্র

বীজপত্র বি. বীজদল, উদ্ভিদ-ভ্রুণের দুই পাশের মোটা পদার্থ।

বীজধান

বীজধান বি. নতুন বীজ উত্পাদনের উপযোগী ধান।