বীতি

বীতি [ bīti ] বি. 1 ভোজন, আহার; 2 নিবৃত্তি; 3 দীপ্তি। [সং. বি + √ ই + তি]।

বীতাগ্নি

বীতাগ্নি [ bītāgni ] বিণ. অগ্নিহীন, আলোকহীন (‘ধূমাঙ্কিত চৈত্যে আজ বীতাগ্নি দেউটি’: সু. দ.)। [সং. বীত + অগ্নি]।

বীতশ্রদ্ধা

বীতশ্রদ্ধা বিণ. শ্রদ্ধা বা আস্হা হারিয়েছে এমন; বিরক্ত।

বীতরাগ

বীতরাগ বিণ. অনাসক্ত; বিমুখ; বিরক্ত।

বীণা

বীণা [ bīṇā ] বি. সপ্ততারযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ। [সং. √ বী + ন + আ]। বীণানিন্দিত বিণ. বীণার ধ্বনির থেকেও মধুর। বীণাপাণি বি. সরস্বতীদেবী।

বীজিত

বীজিত [ bījita ] বিণ. বাতাস দেওয়া হয়েছে বা হচ্ছে এমন। [সং. √ বীজ্ + ত]।