বীরনারী

বীরনারী বি. বীরত্বপূর্ণা নারী; বীরের স্ত্রী।

বীরগাথা

বীরগাথা বি. বীরপুরুষদের কীর্তির কাহিনি সংবলিত গান বা কাব্য।

বীরত্ব

বীরত্ব বি. বীর [ bīra ] বিণ. 1 বলবান ও সাহসী, শূর; 2 রণকুশল; 3 তেজস্বী; 4 প্রধান, শ্রেষ্ঠ (ধর্মবীর, দানবীর); 5 তান্ত্রিক বীরাচারী। ☐ বি. 1 বলবীর্যসম্পন্ন পুরুষ, বীরপুরুষ; 2 কাব্যের রসবিশেষ; 3 তান্ত্রিক কুলাচারবিশেষ; 4 (বাং.) বানরদলের নেতা, গোদা। [সং. √ বীর্ + অ]।

বীতনিদ্র

বীতনিদ্র বিণ. নিদ্রাহীন (‘রয়েছি বীতনিদ্র চোখে’: নী. চ.)।

বীত

বীত [ bīta ] বিণ. অতীত, বিগত, চলে গেছে বা দূর হয়েছে এমন, অপগত (বীতশোক, বীতরাগ, বীতকাম)। [সং. বি + √ ই + ত]। বীতকাম বিণ. কামনাবর্জিত। বীতনিদ্র বিণ. নিদ্রাহীন (‘রয়েছি বীতনিদ্র চোখে’: নী. চ.)। বীতভয় বিণ. ভয়মুক্ত। বীতরাগ বিণ. অনাসক্ত; বিমুখ; বিরক্ত। বীতশোক বিণ. শোকমুক্ত। বীতশ্রদ্ধা বিণ. শ্রদ্ধা বা আস্হা হারিয়েছে এমন; বিরক্ত। বীতস্পৃহ বিণ. স্পৃহাহীন; বিরক্ত।

বীথি

বীথি, বীথিকা, বীথী [ bīthi, bīthikā, bīthī ] বি. 1 সারি, পঙ্ক্তি (তরুবীথি, পণ্যবীথি); 2 দুই পাশে বৃক্ষশ্রেণিযুক্ত পথ (বনবীথিকা), avenue. [সং. √ বিথ্ + ই বিকল্পে ঈ, বীথি + ক + আ]।

বীতিহোত্র

বীতিহোত্র [ bīti-hōtra ] বি. 1 অগ্নি; 2 সূর্য। [সং. বীতি (=দেবভোজ্য) + হোত্র (হোম যার)]।