বীর
বীর [ bīra ] বিণ. 1 বলবান ও সাহসী, শূর; 2 রণকুশল; 3 তেজস্বী; 4 প্রধান, শ্রেষ্ঠ (ধর্মবীর, দানবীর); 5 তান্ত্রিক বীরাচারী। ☐ বি. 1 বলবীর্যসম্পন্ন পুরুষ, বীরপুরুষ; 2 কাব্যের রসবিশেষ; 3 তান্ত্রিক কুলাচারবিশেষ; 4 (বাং.) বানরদলের নেতা, গোদা। [সং. √ বীর্ + অ]। বি. বীরত্ব। বীরগাথা বি. বীরপুরুষদের কীর্তির কাহিনি সংবলিত গান বা কাব্য। বীরনারী বি. বীরত্বপূর্ণা নারী; বীরের স্ত্রী। বীরপ্রসবিনী, বীরপ্রসূ বিণ. বীর সন্তান প্রসবকারিণী। বীরবর বি. শ্রেষ্ঠ বীর। বীরবৌলি বি. পুরুষের কানের গহনাবিশেষ, কুণ্ডল। বীরভদ্র বি. 1 শিবানুচর বা রুদ্রবিশেষ; 2 নিত্যানন্দ প্রভুর পুত্র। বীরভোগ্যা বিণ. কেবল বীরপুরুষের ভোগের উপযুক্তা (বীরভোগ্যা বসুন্ধরা)। বীররস বি. বীরত্বব্যঞ্জক বা উদ্দীপনাজ্ঞাপক...