বিরাচার

বিরাচার [ birācāra ] বি. তন্ত্রোক্ত বামমার্গীয় সাধনপদ্ধতিবিশেষ। [সং. বীর + আচার]। বীরাচারী (-রিন্) বিণ. বীরাচার মতে সাধনা করে এমন।

বিরাঙ্গনা

বিরাঙ্গনা [ birāṅganā ] বি. বীরনারী। [সং. বীর + অঙ্গনা]।

বীরা

বীরা [ bīrā ] বিণ. (স্ত্রী.) 1 বীর্যবতী (বীরারমণী); 2 শ্রেষ্ঠা। ☐ বি. 1 পতিপুত্রবতী নারী; 2 মদিরা। [সং. বীর + আ]।

বীরণ

বীরণ [ bīraṇa ] বি. সুগন্ধি তৃণবিশেষ, উশীর, বেনা, খসখস। [সং. √ বীর্ + অন]।

বীররস

বীররস বি. বীরত্বব্যঞ্জক বা উদ্দীপনাজ্ঞাপক রস বা স্হায়ী ভাব।

বীরভোগ্যা

বীরভোগ্যা বিণ. কেবল বীরপুরুষের ভোগের উপযুক্তা (বীরভোগ্যা বসুন্ধরা)।

বীরভদ্র

বীরভদ্র বি. 1 শিবানুচর বা রুদ্রবিশেষ; 2 নিত্যানন্দ প্রভুর পুত্র।

বীরবৌলি

বীরবৌলি বি. পুরুষের কানের গহনাবিশেষ, কুণ্ডল।

বীর্য

বীর্য [ bīrya ] বি. 1 বীরত্ব, শৌর্য; 2 তেজ, পরাক্রম; 3 শুক্র, রেতঃ (বীর্যপাত)। [সং. বীর + য]। বীর্যবত্তা বি. বীরত্ব। বীর্যবন্ত বিণ. বীর্যবান। [সং. বীর্য + বাং. বন্ত]। বীর্যবান (-বত্), বীর্যশালী (-লিন্) বিণ. বীরত্বপূর্ণ; বীর। স্ত্রী. বীর্যবতী, বীর্যশালিনী।