ব বুঁদি বুঁদ2, বুঁদি [ bun̐da2, bun̐di ] বি. 1 ভুড়ভুড়ি, বুদ্বুদ; 2 ক্ষুদ্র বিন্দু বা ছোটো ফোঁটা; 3 (আঞ্চ.) খড় দিয়ে তৈরি প্রতিমার কাঠামো। [হি. বুঁদ < সং. বিন্দু]।
ব বুঁদ বুঁদ1 [ bun̐da1 ] বিণ. বিভোর, বিহ্বল, অভিভূত (নেশায় বুঁদ হওয়া)। [দেশি]। বুঁদ2, বুঁদি [ bun̐da2, bun̐di ] বি. 1 ভুড়ভুড়ি, বুদ্বুদ; 2 ক্ষুদ্র বিন্দু বা ছোটো ফোঁটা; 3 (আঞ্চ.) খড় দিয়ে তৈরি প্রতিমার কাঠামো। [হি. বুঁদ < সং. বিন্দু]।
ব বুঁচকি বুঁচকি [ bun̐caki ] বি. পুঁটুলি, ক্ষুদ্র বোঁচকা (সচ. বোঁচকা -র সহচর শব্দরূপে ব্যবহৃত)। [হি. বুকচী]।
ব বীর্যশালিনী বীর্যবতী, বীর্যশালিনী স্ত্রী. বীর্যবান (-বত্), বীর্যশালী (-লিন্) বিণ. বীরত্বপূর্ণ; বীর।
ব বীরাসন বীরাসন [ bīrāsana ] বি. যোগশাস্ত্রোক্ত প্রণালী অনুসারে ডান ও বাঁ পা যথাক্রমে বাঁ ও ডান ঊরুর উপর স্হাপন করে বসার ভঙ্গি। [সং. বীর + আসন]।