বুক শুকানো

বুক শুকানো ক্রি. বি. ভয়ের জন্য সাহস বা উত্সাহ দূর হওয়া; অত্যন্ত নিরুত্সাহ হওয়া।

বুকে ঢেকির পাড় পড়া

বুকে ঢেকির পাড় পড়া ক্রি. বি. 1 ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া; 2 হিংসায় অত্যন্ত মনঃকষ্ট হওয়া।

বুকের পাটা

বুকের পাটা বি. 1বুকের ছাতি; 2 (আল.) সাহস; 3 দুঃসাহস (‘তবু কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা’: রা. প্র.)।

বুকের রক্ত দিয়ে

বুকের রক্ত দিয়ে ক্রি-বিণ. অন্যের উপকারের জন্য নিজের ক্ষতি স্বীকার করে।

বুক

বুক1 [ buka1 ] বি. 1 পাঁজর দিয়ে ঘেরা দেহের উপরাংশের সামনের দিক, বক্ষস্হল (বুকের ব্যথা); 2 বুকের ছাতি (বুক ফুলিয়ে দাঁড়াও); 3 হৃদয়, অন্তর (বুকভরা ভালোবাসা)। [সং. বক্ষঃ, বুক্ক]। বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)। বুক চাপড়ানো ক্রি. বি. শোকপ্রকাশ করে বারবার বুকে চাপড় মারা। বুক চিতানো ক্রি. বি. সাহস বা দম্ভ প্রকাশ করা। বুকজল বি. বুক পর্যন্ত ডোবে এমন গভীর জল। বুক জুড়ানো ক্রি. বি. মনে শান্তি পাওয়া। বুকজুড়ানো বিণ. মনে শান্তি দেয় এমন (বুকজুড়ানো ধন)। বুকজোড়া বিণ. বুক বা অন্তর জুড়ে থাকে এমন (বুকজোড়া ধন)। বুক ঠোকা ক্রি. বি. বুকে আঘাত করে সাহস প্রকাশ...