বুক্ক

বুক্ক [ bukka ] বি. 1 হৃত্পিণ্ড; 2 ছাগল। [সং. √ বুক্ক্ + অ]।

বুকশেলফ

বুকশেলফ [ buka-śēlapha ] বি. বই রাখার তাক। [ইং. book-shelf]।

বুকপোস্ট

বুকপোস্ট [ buka-pōsṭa ] বি. ডাকযোগে চিঠিপত্র, কাগজের মোড়ক প্রভৃতি প্রেরণের ব্যবস্হা। [ইং. bookpost]।

বুকনি

বুকনি [ bukani ] বি. 1 কণা, ছিটেফোঁটা; 2 ছোটো টুকরো বা খণ্ড; 3 কথার ফোড়ন বা বড়ো বড়ো কথা (বুকনি ঝাড়া); 4 এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ। [হি. বুক্নী < প্রাকৃ. বুক্কই]।

বুকড়ি

বুকড়ি [ bukaḍ়i ] বিণ. মোটা (বুকড়ি চাল)। [দেশি]।

বুক কাঁপা

বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)।

বুক চাপড়ানো

বুক চাপড়ানো ক্রি. বি. শোকপ্রকাশ করে বারবার বুকে চাপড় মারা।

বুজা

বুজা, বোজা [ bujā, bōjā ] ক্রি. বি. 1 বন্ধ বা নিমীলিত করা বা হওয়া (চোখ বুজে থাকো); 2 ভরাট করা বা হওয়া (গর্ত বুজেছে)। ☐ বিণ. উক্ত দুই অর্থে। [বাং. √ বুজ্ + আ]। বুজানো ক্রি. বি. বন্ধ বা নিমীলিত করা বা করানো; ভরাট করা বা করানো (গর্ত বোজানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।

বুজরুকি

বুজরুকি বি. পাণ্ডিত্যের বা অলৌকিক শক্তির ভান; প্রতারণা।

বুজরুক

বুজরুক [ buja-ruka ] বিণ. 1 পাণ্ডিত্যের বা অলৌকিক শক্তির ভানকারী; 2 প্রতারক (বুজরুকের পাল্লায় পড়া)। [ফা. বুজুর্গ]। বুজরুকি বি. পাণ্ডিত্যের বা অলৌকিক শক্তির ভান; প্রতারণা।