বুটি

বুটি [ buṭi ] বি. ছুঁচ-সুতো দিয়ে কাপড়ে তোলা ফুল। [হি. বুটা]। বুটিদার বিণ. বুটিযুক্ত।

বুঝানো

বুঝানো ক্রি. বি. 1 বোধ দেওয়া, উপলব্ধি করানো, শেখানো (পড়া বুঝানো); 2 উপদেশ দেওয়া বা যুক্তি দেখানো (বুঝিয়ে রাজি করানো); 3 সান্ত্বনা দেওয়া (মনকে বোঝাও)।

বোঝা

বুঝা, বোঝা1[ bujhā, bōjhā ] ক্রি. বি. 1 বোধ করা, উপলব্ধি করা, জানা (অর্থ বোঝা, কথার মানে বুঝল না); 2 পরীক্ষা করে জানা, বিচার করে জানা (হিসাব বুঝে নাও); 3 বিচার বিবেচনা করা (বুঝে জবাব দাও); 4 টের পাওয়া, অনুভব করা (বুঝতে পারছি সে রেগেছে, বুঝতে পারছি পেট খারাপ হবে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. √ বুজ্ঝ + আ]। বুঝানো ক্রি. বি. 1 বোধ দেওয়া, উপলব্ধি করানো, শেখানো (পড়া বুঝানো); 2 উপদেশ দেওয়া বা যুক্তি দেখানো (বুঝিয়ে রাজি করানো); 3 সান্ত্বনা দেওয়া (মনকে বোঝাও)। বোঝাপড়া বি. কথাবার্তার দ্বারা নিষ্পত্তি বা মীমাংসা; সমঝোতা। বোঝাবুঝি বি. পরস্পর বা পরস্পরকে বোঝা (ভুল...

বুঝা

বুঝা, বোঝা [ bujhā, bōjhā ] ক্রি. বি. 1 বোধ করা, উপলব্ধি করা, জানা (অর্থ বোঝা, কথার মানে বুঝল না); 2 পরীক্ষা করে জানা, বিচার করে জানা (হিসাব বুঝে নাও); 3 বিচার বিবেচনা করা (বুঝে জবাব দাও); 4 টের পাওয়া, অনুভব করা (বুঝতে পারছি সে রেগেছে, বুঝতে পারছি পেট খারাপ হবে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. √ বুজ্ঝ + আ]। বুঝানো ক্রি. বি. 1 বোধ দেওয়া, উপলব্ধি করানো, শেখানো (পড়া বুঝানো); 2 উপদেশ দেওয়া বা যুক্তি দেখানো (বুঝিয়ে রাজি করানো); 3 সান্ত্বনা দেওয়া (মনকে বোঝাও)। বোঝাপড়া বি. কথাবার্তার দ্বারা নিষ্পত্তি বা মীমাংসা; সমঝোতা। বোঝাবুঝি বি. পরস্পর বা পরস্পরকে বোঝা...

বুঝসুঝ

বুঝসুজ, বুঝসুঝ বি. 1 বিচার বিবেচনা; 2 বোধ, কাণ্ডজ্ঞান; 3 জ্ঞান।

বুঝসুজ

বুঝসুজ, বুঝসুঝ বি. 1 বিচার বিবেচনা; 2 বোধ, কাণ্ডজ্ঞান; 3 জ্ঞান।

বুঝদার

বুঝদার বিণ. বোঝে এমন; সহানুভূতিশীল (বুঝদার লোক)।

বুঝ

বুঝ [ bujha ] বি. 1 প্রবোধ (মন বুঝ মানে না); 2 বোধ, জ্ঞান (বুঝসুঝ নেই); 3 ব্যাখ্যা, কৈফিয়ত (হিসাবের বুঝ দেওয়া); 4 যথাযথ হিসাব (টাকার বুঝ); 5 বিচার। [বুঝা দ্র]। বুঝদার বিণ. বোঝে এমন; সহানুভূতিশীল (বুঝদার লোক)। বুঝসুজ, বুঝসুঝ বি. 1 বিচার বিবেচনা; 2 বোধ, কাণ্ডজ্ঞান; 3 জ্ঞান।

বুজানো

বুজানো ক্রি. বি. বন্ধ বা নিমীলিত করা বা করানো; ভরাট করা বা করানো (গর্ত বোজানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।

বুজকুড়ি

বুজকুড়ি [ buja-kuḍ়i ] বি. বুদ্বুদ, ভুড়ভুড়ি। [দেশি]।