বুঝি

বুঝি [ bujhi ] অব্য. 1 বোধহয়, হয়তো (টাকাটা বুঝি জলেই গেল); 2 নাকি (তাই বুঝি? মারবে বুঝি?)। [বাং. √ বুঝা + ই]।

বোঝাবুঝি

বোঝাবুঝি বি. পরস্পর বা পরস্পরকে বোঝা (ভুল বোঝাবুঝি)।

বোঝাপড়া

বোঝাপড়া বি. কথাবার্তার দ্বারা নিষ্পত্তি বা মীমাংসা; সমঝোতা।

বুড়ো

বুড়ো [ buḍ়ō ] বিণ. 1 বৃদ্ধ, বয়সে প্রবীণ (বুড়ো মানুষ); 2 প্রাচীন, অতি পুরাতন (বুড়ো বট); 3 অকালপক্ব, ফাজিল, জ্যাঠা (এতটুকু ছেলের বুড়ো বুড়ো কথা)। ☐ বি. বুড়ো লোক (যুবা-বুড়ো সবাই)। বুড়া ক্রি. বুড়ো হওয়া, বুড়ানো (অকালে বুড়িয়ে গেছে)। [প্রাকৃ. বুড়্ঢ-তু. হি. বুড়্ঢা]। স্ত্রী. বুড়ি। বুড়োআঙুল বি. বৃদ্ধাঙ্গুলি, অঙ্গুষ্ঠ। বুড়োনো ক্রি. বি. বৃদ্ধ হওয়া। ☐ বিণ. উক্ত অর্থে। বুড়োটে, বুড়ুটে বিণ. বুড়োর তুল্য (বুড়োটে স্বভাব); প্রায় বুড়ো। বুড়োপনা, বুড়োমি বি. বৃদ্ধ না হয়েও বৃদ্ধের মতো আচরণ; পাকামি, জ্যাঠামি। পাকাবুড়ি বি. বিণ. (স্ত্রী.) (কৌতু.) (ছোটো মেয়ে হয়েও) বৃদ্ধার মতো আচরণকারিণী।

বুড়ি

বুড়ি1 [ buḍ়i1 ] বি. পাঁচ গণ্ডা বা সিকি পণ (বুড়িকিয়া)। [সং. বোড্রী]। বুড়ি2, বুড়ুটে [ buḍ়i2, buḍ়uṭē ] বিণ. স্ত্রী. বুড়ো [ buḍ়ō ] 1 বৃদ্ধ, বয়সে প্রবীণ (বুড়ো মানুষ); 2 প্রাচীন, অতি পুরাতন (বুড়ো বট); 3 অকালপক্ব, ফাজিল, জ্যাঠা (এতটুকু ছেলের বুড়ো বুড়ো কথা)।

বুড়ানো

বুড়ানো ক্রি. বি. ডুবানো; ভরে দেওয়া।

বুড়া

বুড়া1 [ buḍ়ā1 ] ক্রি. (আঞ্চ.) 1 ডোবা (জলে বুড়েছে); 2 ভরে যাওয়া (জঙ্গলে জায়গাটা বুড়ে গেছে); 3 বুড়ানো। [হি. বুড়্না]। বুড়ানো ক্রি. বি. ডুবানো; ভরে দেওয়া। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। বুড়া২ ক্রি. বুড়ো হওয়া, বুড়ানো (অকালে বুড়িয়ে গেছে)।

বুড়বুড়ি

বুড়বুড়ি [ buḍ়-buḍ়i ] বি. ভুড়ভুড়ি -র অধিকতর চলিত রূপ।