ব বুনন বুনন1 [ bunana1 ] বি. (শস্যবীজাদি) বপন (বর্ষায় বীজ বুনন)। [বুনা1 দ্র]। বুনন২ বুনান, বুনানি, বুননি, বুনুনি বি. 1 বস্ত্রাদির বয়নকার্য বা বয়নকৌশল; 2 বস্ত্রাদির জমি; 3 বয়নের মজুরি।
ব বুধ বুধ [ budha ] বি. 1 সূর্যের নিকটতম গ্রহবিশেষ, Mercury; 2 সপ্তাহের বারবিশেষ; 3 (পুরাণে) চন্দ্রের পুত্র; 4 জ্ঞানী বা প্রতিভাসম্পন্ন ব্যক্তি। [সং. √ বুধ্ + অ]।
ব বুদ্বুদ বুদ্বুদ [ budbuda ] বি. জলবিম্ব, জলের ভুড়ভুড়ি। [সং. √ বুদ্ + ক্বিপ্ = বুদ + বুদ (অনুকার)]। বুদ্বুদন বি. বুদ্বুদ সৃষ্টি, ভুড়ভুড়ি ওঠা, effervescence (বি. প.)। বুদ্বুদিত বিণ. বুদ্বুদযুক্ত। বুদ্বুদী (-দিন্) বিণ. বুদ্বুদ সৃষ্টি করে এমন।
ব বুদ্ধীন্দ্রিয় বুদ্ধীন্দ্রিয় [ buddhīndriẏa ] বি. চক্ষু-কর্ণ-নাসিকা-জিহ্বা-ত্বক ও মন অর্থাত্ যে যে ইন্দ্রিয় দ্বারা জ্ঞানলাভ করা যায়, জ্ঞানেন্দ্রিয়। [সং. বুদ্ধি + ইন্দ্রিয়]।