বুলেটিন

বুলেটিন [ bulē-ṭina ] বি. কোনো ঘটনা বা সংবাদ সম্পর্কে সাধারণের জ্ঞাতার্থে বিজ্ঞপ্তি-প্রচার; কোনো বিশিষ্ট ব্যক্তির অসুস্হতা সম্পর্কে সরকারি বিজ্ঞপ্তি। [ইং. bulletin]।

বৃক্ষ

বৃক্ষ [ bṛkṣa ] বি. শিকড় কাণ্ড ও শাখাযুক্ত উদ্ভিদ, গাছ, তরু। [সং. √ বৃক্ষ্ + অ, অথবা √ ব্রশ্চ্ + ক্স]। বৃক্ষচর বিণ. বৃক্ষে বিচরণকারী। বৃক্ষচ্ছায় বি. গাছের ছায়া; বৃক্ষশ্রেণির ছায়া। বৃক্ষচ্ছায়া বি. গাছের ছায়া। বৃক্ষবাটিকা বি. উদ্যান, বাগানবাড়ি। বৃক্ষাগ্র বি. তরুশির, গাছের ডগা বা আগা। বৃক্ষদনী বি. পরগাছা। বৃক্ষান্তরাল বি. গাছের আড়াল।

বুরুশ

বুরুশ [ buruśa ] বি. পশুলোম নাইলন ইত্যাদি দিয়ে তৈরি সস্মার্জনী বা তুলি। [ইং. brush]।

বুরুল

বুরুল [ burula ] বি. বুড়ো আঙুলের প্রস্হ বা তিন যব পরিমাণ (প্রায় 1 ইঞ্চি)। [< বুড়া আঙুল]।

বুরুজ

বুরুজ [ buruja ] বি. 1 দুর্গপ্রাকারাদির বাইরের দিকে প্রসারিত অংশবিশেষ, গুম্বজ; 2 তাসখেলাবিশেষ। [আ. বুর্জ্]।

বুমেরাং

বুমেরাং [ bumērā ] বি. অস্ট্রেলিয়ার আদিবাসীদের উদ্ভাবিদ কাঠের তৈরি অর্ধচন্দ্রাকার ক্ষেপণাস্ত্রবিশেষ। [ইং. boomerang]।

বুভুতসা

বুভুতসা (বুভুত্সা, বুভুৎসা) [ bubhutsā ] বি. বোঝার বা জানার ইচ্ছা (‘জাগরণ ঘুম নিরানন্দ বুভুত্সায় কেটে যায়’: বিষ্ণু)। [সং. √ বুধ্ + সন্ + অ + আ]।