বৃত্তি
বৃত্তি [ bṛtti ] বি. 1 মনের ধর্ম শক্তি বা প্রবণতা, faculty (বুদ্ধিবৃত্তি, চিত্তবৃত্তি); 2 প্রবৃত্তি, স্বভাব (নীচবৃত্তি); 3 আচরণ (বকবৃত্তি); 4 জীবিকা (ভিক্ষাবৃত্তি, বৃত্তিমূলক শিক্ষা); 5 পেশা (বৃত্তিভেদ); 6 নিয়মিত জলপানি বা ভাতা (ছাত্রবৃত্তি); 7 অর্থপ্রকাশের ব্যাপারে শব্দের অন্তর্নিহিত শক্তি (লক্ষণাবৃত্তি, ব্যঞ্জনাবৃত্তি); 8 অক্ষরসংখ্যাদ্বারা নিয়মিত ছন্দ; 9 সূত্রার্থের ব্যাখ্যান বা টীকা (সূত্রবৃত্তি)। [সং. বৃত্ + তি]। বৃত্তিজীবী (-বিন্) বিণ. চাকুরিজীবী। বৃত্তিভোগী (-গিন্) বিণ. চাকরি করে সংসার চলায় এমন, বৃত্তিজীবী। বৃত্তিমূলক বিণ. চাকুরিসংক্রান্ত। বৃত্তিমূলক শিক্ষা বি. যে শিক্ষার সমাপনান্তে চাকরি পাবার যোগ্যতা অর্জিত হয়; কোনো বৃত্তি বা চাকরির সঙ্গে সম্পর্কিত শিক্ষা। বৃত্তীয় বিণ. বৃত্তি-সংক্রান্ত।
বৃত্ত
বৃত্ত [ bṛtta ] বি. 1 (জ্যামি.) যে গোলাকার ক্ষেত্রের মধ্যবিন্দু থেকে পরিধিরেখা সর্বত্র সমব্যবধানবিশিষ্ট; 2 চরিত্র, স্বভাব (দুর্বৃত্ত, রাজবৃত্ত); 3 অক্ষর বা মাত্রার সংখ্যাদ্বারা নিয়মিত ছন্দ (স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত)। ☐ বিণ. 1 গোলাকার, বর্তুল; 2 নিযুক্ত; 3 সংঘটিত (পুরাবৃত্ত, পুনরাবৃত্ত); 4 অভ্যস্ত; 5 জাত। [সং. √ বৃত্ + ত]। বৃত্তকলা বি. (জ্যামি.) দুই ব্যাসার্ধদ্বারা সীমাবদ্ধ বৃত্তাংশ; বৃত্তাংশ, sector. বৃত্তগন্ধি বি. যে গদ্যরচনার অংশবিশেষকে অক্ষরবদ্ধ পদ্যের মতো মনে হয়। বৃত্তস্হ বিণ. বৃত্তের অন্তর্ভুক্ত, বৃত্তের ভিতরকার। বৃত্তাংশ বি. বৃত্তের অংশ।