প্রক্ষালন

প্রক্ষালন [ prakṣālana ] বি. ধৌতকরণ, ধোয়া, পরিষ্কার করা। [সং. প্র + √ ক্ষালি + অন]। প্রক্ষালক বি. বিণ. যে ধোয়। প্রক্ষালিত বিণ. ধৌত, ধুয়ে পরিষ্কার করা হয়েছে এমন।

প্রক্রিয়া

প্রক্রিয়া [ prakriẏā ] বি. 1 কার্যসাধন গবেষণা প্রভৃতির প্রণালী (বৈজ্ঞানিক প্রক্রিয়া); 2 গ্রন্হের বিশেষ অধ্যায় বা প্রকরণ (ণিজন্ত প্রক্রিয়া); 3 প্রয়োগ বা অনুষ্ঠান (তান্ত্রিক প্রক্রিয়া)। [সং. প্র + ক্রিয়া]।

প্রকৌশলগত

প্রকৌশলগত বিণ. কর্মপদ্ধতিবিষয়ক, কর্মপদ্ধতিগত, technical.

প্রকৌশল

প্রকৌশল [ prakauśala ] বি. কার্যবিধি, কর্মধারা, কর্মপদ্ধতি, technique. [সং. প্র + কৌশল]। প্রকৌশলগত বিণ. কর্মপদ্ধতিবিষয়ক, কর্মপদ্ধতিগত, technical. প্রকৌশলবিদ বি. প্রযুক্তিবিদ, যন্ত্রকুশলী, technician.

প্রকৃতি

প্রকৃতি [ prakṛti ] বি. 1 স্বভাব, চরিত্র (মানবপ্রকৃতি, যেমন আকৃতি তেমনি প্রকৃতি); 2 অভ্যস্ত আচরণ (দুষ্ট প্রকৃতি); 3 স্বাভাবিক গুণাগুণ, ধর্ম (বস্তুপ্রকৃতি); 4 বাহ্যজগত্, জগতের অকৃত্রিম পদার্থের সাধারণ নাম, নিসর্গ (প্রকৃতির কোলে বিশ্রাম, প্রকৃতির শোভা); 5 সৃষ্টির মূল বা আদি কারণ, আদ্যাশক্তি; 6 সত্ত্ব রজঃ ও তমঃ-এই ত্রিগুণের সাম্যাবস্হা; 7 সাংখ্যমতে নির্গুণ চৈতন্যময় পুরুষের বিপরীত ত্রিগুণাত্মক জড় তত্ত্ব; 8 প্রজাপুঞ্জ (প্রকৃতিরঞ্জন); 9 নারী (পুরুষ ও প্রকৃতি); 10 অবিদ্যা, মায়া; 11 (ব্যাক.) বিভক্তিহীন শব্দ বা ধাতু (প্রকৃতিপ্রত্যয়)। [সং. প্র + √ কৃ + তি]। প্রকৃতিগত বিণ. স্বভাবসিদ্ধ। প্রকৃতিজ, প্রকৃতিজাত, প্রকৃতিদত্ত, প্রকৃতিসিদ্ধ বিণ. স্বভাবজাত, স্বাভাবিক; নৈসর্গিক। প্রকৃতিপূজা বি. বৃক্ষ পর্বতাদি জড়-প্রকৃতির...

প্রকৃতিসিদ্ধ

প্রকৃতিজ, প্রকৃতিজাত, প্রকৃতিদত্ত, প্রকৃতিসিদ্ধ বিণ. স্বভাবজাত, স্বাভাবিক; নৈসর্গিক।

প্রকৃতিদত্ত

প্রকৃতিজ, প্রকৃতিজাত, প্রকৃতিদত্ত, প্রকৃতিসিদ্ধ বিণ. স্বভাবজাত, স্বাভাবিক; নৈসর্গিক।