প্রখর

প্রখর [ prakhara ] বিণ. 1 অতিশয় তীক্ষ্ণ বা ধারালো (প্রখর খ়ড্গ); 2 তীব্র, কড়া (প্রখর রৌদ্র, প্রখর তেজ)। [সং. প্র + খর]। বি. প্রখরতা, প্রখরত্ব। স্ত্রী. প্রখরা।

প্রক্ষিপ্ত

প্রক্ষিপ্ত বিণ. নিক্ষিপ্ত; অন্তরে স্হাপিত; বিন্যস্ত; রচনার মধ্যে লেখক ভিন্ন অন্য কারও দ্বারা সন্নিবেশিত, interpolated (প্রক্ষিপ্ত শ্লোক)।

প্রক্ষেপ

প্রক্ষেপ [ prakṣēpa ] বি. 1 নিক্ষেপ; 2 অন্তরে স্হাপন; 3 বিন্যাস; 4 রচনার মধ্যে লেখক ভিন্ন অন্য কারও দ্বারা সন্নিবেশিত অংশ, interpolation. [সং. প্র + √ ক্ষিপ্ + অ]। প্রক্ষিপ্ত বিণ. নিক্ষিপ্ত; অন্তরে স্হাপিত; বিন্যস্ত; রচনার মধ্যে লেখক ভিন্ন অন্য কারও দ্বারা সন্নিবেশিত, interpolated (প্রক্ষিপ্ত শ্লোক)। প্রক্ষেপক বিণ. বি. প্রক্ষেপকারী। প্রক্ষেপণ বি. প্রক্ষিপ্ত করা। প্রক্ষেপণীয় বিণ. প্রক্ষেপযোগ্য।

প্রক্ষালিত

প্রক্ষালিত বিণ. ধৌত, ধুয়ে পরিষ্কার করা হয়েছে এমন।