পটশিল্পী

পটশিল্পী [ paṭa-śilpī ] বি. যে-শিল্পী পট বা দৃশ্যপট আঁকে। [সং. পট + শিল্পিন্]।

পঞ্চাশিকা

পঞ্চাশিকা [ pañcāśikā ] বি. (স্ত্রী.) পঞ্চাশটি শ্লোকে কবিতা ইত্যাদির সমষ্টি (‘বোধপঞ্চাশিকা’)। [সং. পঞ্চাশত্ + অক + আ]।

পঞ্চেন্দ্রিয়

পঞ্চেন্দ্রিয় [ pañcēndriẏa ] বি. ১. চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; ২. বাক পাণি পাদ পায়ু উপস্হ এই পাঁচটি কর্মেন্দ্রিয়। [সং. পঞ্চ + ইন্দ্রিয়]।

পঞ্চালিকা

পঞ্চালিকা [ pañcālikā ] বি. মাটি ধাতু বা কাঠ দিয়ে তৈরি পুতুল। [সং. পঞ্চ + √ অল্ + অ + ক + আ]।

পঞ্চাল

পঞ্চাল [ pañcāla ] বি. গঙ্গা ও যমুনার সন্নিহিত উত্তর-পশ্চিমে ভারতের প্রাচীন প্রদেশ।

পঞ্চায়ুধ

পঞ্চায়ুধ [ pañcāẏudha ] বি. তরবারি শক্তি ধনুক বর্ম ও পরশু (কুঠার) এই পাঁচটি আয়ুধ বা অস্ত্র। [সং. পঞ্চ + আয়ুধ]।

পঞ্চামৃত

পঞ্চামৃত [ pañcāmṛta ] বি. দধি দুগ্ধ ঘৃত মধু ও চিনি এই পাঁচটি অমৃততুল্য বস্তু যা গর্ভিণীর পঞ্চম মাসে সেবনীয়। [সং. পঞ্চ + অমৃত]।

পঞ্চান্ন

পঞ্চান্ন [ pañcānna ] বি. বিণ. ৫৫ সংখ্যা বা সংখ্যক। [হি. পচপন < সং. পঞ্চপঞ্চাশত্]।

পঞ্চানন

পঞ্চানন [ pañcānana ] বি. (পাঁচটি মুখ বলে) শিব। [সং. পঞ্চ + আনন]।

পজ্‌ঝটিকা

পজ্‌ঝটিকা [ paj-jhaṭikā ] বি. ষোলো মাত্রার ছন্দবিশেষ। [সং. পদ্ + ঝটিকা]।