প্রেপ্সু

প্রেপ্সু [ prēpsu ] বিণ. পেতে ইচ্ছুক। [সং. প্র + √ আপ্ + সন্ +উ]।

প্রেমারা

প্রেমারা [ prēmārā ] বি. তাসখেলাবিশেষ। [পো. primeiro]।

প্রোৎফুল্ল

প্রোত্ফুল্ল [ prōt-phulla ] বিণ. অত্যন্ত উত্ফুল্ল বা আনন্দিত। [সং. প্র + উত্ফুল্ল]।

প্রোদ্ভিন্ন

প্রোদ্ভিন্ন [ prōdbhinna ] বিণ. (ভূমি ইত্যাদি) বিদারণ করে বেরিয়েছে এমন, উদ্গত; প্রস্ফুটিত (প্রোদ্ভিন্ন যৌবন)। [সং. প্র + উদ্ভিন্ন]।

পট্টাবাস

পট্টাবাস [ paṭṭābāsa ] বি. তাঁবু, বস্ত্রগৃহ। [সং. পট্ট + আবাস]।

পট্টবস্ত্র

পট্টবস্ত্র [ paṭṭa-bastra ] বি. পাটের বা রেশমের কাপড়, পূজাদি মাঙ্গলিক অনুষ্ঠানে পরিধেয় রেশমের কাপড়বিশেষ। [সং. পট্ট + বস্ত্র]।

পট্টন

পট্টন [ paṭṭana ] বি. নগর, পত্তন। [সং. √ পট্ + তন (নি.)]।

পটাস

পটাস [ paṭāsa ] অব্য. বি. জোর পট শব্দ। [ধ্বন্যা.]।

পটাশ

পটাশ [ paṭāśa ] বি. ১. রাসায়নিক মৌলবিশেষ, পটাশিয়াম; ২. রাসায়নিক যৌগবিশেষ, পটাশিয়াম পারম্যাংগানেট। [ইং. potash]।

পটহ

পটহ [ paṭaha ] বি. ১. জয়ঢাক, রণবাদ্যবিশেষ (পটহনিনাদ); ২. কানের পর্দা বা ঝিল্লি (কর্ণপটহ)। [সং. পট + √ হা + অ]।