প পার্থিব পার্থিব [ pārthiba ] বিণ. পৃথিবীসম্বন্ধীয়, জাগতিক, ঐহিক (পার্থিব সুখ)। ☐ বি. রাজা। [সং. পৃথিবী + অ]।
প পার্থ পার্থ [ pārtha ] বি. ১. পৃথার (কুন্তী) পুত্র অর্জুন (‘পার্থের রথে কুরুক্ষেত্রে বাজুক পাঞ্চজন্য’: য. সে.); ২. অর্জুনগাছ। [সং. পৃথা + অ]।
প পার্টি পার্টি [ pārṭi ] বি. ১. দল (স্বরাজ্য পার্টি, কংগ্রেস পার্টি); ২. পক্ষ; ৩. পাশ্চাত্য প্রথায় ভোজসভা (পার্টি দেওয়া)। [ইং. party]।
প পার্টটাইম পার্টটাইম [ pārṭa-ṭāima ] বিণ. আংশিক সময়ের (পার্টটাইম চাকরি)। ☐ বি. আংশিক সময়ের কাজ (একটা পার্টটাইম করে সংসার চালানো যায় না)। [ইং. part-time]।