প প্রতিভূ প্রতিভূ [ pratibhū ] বি. ১. প্রতিনিধি (‘বৌদ্ধ সংস্কৃতি প্রাচ্য সভ্যতার প্রতিভূ’: রবীন্দ্র); ২. জামিন। [সং. প্রতি + √ ভূ + ক্বিপ্]।
প প্রতিভাস প্রতিভাস [ prati-bhāsa ] বি. ১. মনের মধ্যে আকস্মিক প্রকাশ; ২. প্রকাশ; ৩. উজ্জ্বলতা, দীপ্তি। [সং. প্রতি + √ ভাস্ (=দীপ্তি) + অ]।
প প্রতিভাত প্রতিভাত [ prati-bhāta ] বিণ. ১. উজ্জলরূপে প্রকাশিত; ২. স্পষ্টভাবে ব্যক্ত (তিনি ভক্তহৃদয়ে অবতার রূপে প্রতিভাত); ৩. জ্ঞাত; ৪. আলোকিত; ৫. প্রতিফলিত। [সং. প্রতি + √ ভা + ত]।
প পার্বত্য পার্বত্য [ pārbatya ] (বাংলায় অধিকতর প্রচলিত) বিণ. পার্বত ও পার্বতীয়-র রূপভেদ। (অপ্র.) পর্বতীয়, (অপ্র.) পার্বত, (অপ্র.) পার্বতীয়, পার্বত্য বিণ. 1 পর্বতসম্বন্ধীয়; 2 পর্বতে জাত বা উত্পন্ন (পার্বত্য উদ্ভিদ); 3 পর্বতে বাসকারী (পার্বত্য উপজাতি)।
প পার্বত পার্বত, (অশু. কিন্তু প্রচলিত) পার্বতীয় [ pārbata, pārbatīẏa ] বিণ. ১. পর্বত সম্বন্ধীয় (পার্বত উপজাতি); ২. পর্বতময় (পার্বতীয় অঞ্চল); ৩. পর্বতবাসী; ৪. পর্বতে জাত; ৫. পাহাড়িয়া। [সং. পর্বত + অ, ঈয় (?)]। পার্বত্য [ pārbatya ] (বাংলায় অধিকতর প্রচলিত) বিণ. পার্বত ও পার্বতীয় -র রূপভেদ।
প পার্বণ পার্বণ [ pārbaṇa ] বি. ১. পর্ব, উত্সব (পৌষ পার্বণ, বারো মাসে তোরো পার্বণ); ২. অমাবাস্যাদি পর্বদিনে পালনীয় শ্রাদ্ধ। ☐ বিণ. ১. পর্বসম্বন্ধীয়; ২. পর্বদিনে করণীয় (পার্বণ শ্রাদ্ধ)। [সং. পর্বন্ + অ]। পার্বণী বিণ. পার্বণ-এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. পর্ব বা উত্সব উপলক্ষ্যে প্রদত্ত পারিতোষিক।
প পার্লামেণ্ট পার্লামেণ্ট [ pārlā-mēṇṭa ] বি. রাষ্ট্রের আইনসভা লোকসভা বা রাজ্যসভা; রাষ্ট্রের প্রতিনিধিসভা, সংসদ। [ইং. parliament]।
প পার্যমাণে পার্যমাণে [ pārya-māṇē ] ক্রি-বিণ. (বর্ত. অপ্র.) পারতপক্ষে, সম্ভব হলে। [সং. পর্যমাণ + বাং. এ]।