প পুনর্বিবাহ পুনর্বিবাহ [ punarbibāha ] বি. একবার বিবাহের পর আবার বিবাহ (হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন)। [সং. পুনঃ + বিবাহ]।
প পুনর্বাসন পুনর্বাসন [ punarbāsana ] বি. স্থায়ী বাসস্হান ত্যাগ করে যে অন্যত্র বাস করতে এসেছে তার নতুন জায়গায় বাসের ব্যবস্হা করা (উদ্বাস্তু-পুনর্বাসন)। [সং. পুনর্ + √ বস্ + ণিচ্ + অন]।
প পুনর্বার পুনর্বার [ punarbāra ] ক্রি-বিণ. আবার, পুনরায় (পুনর্বার যেন ওকথা না শুনি)। [সং. পুনঃ + বার]।
প প্রত্যগাত্মা প্রত্যগাত্মা [ pratyagātmā ] বি. পরমাত্মা, অন্তর্যামী; জীবাত্মা। [সং. প্রত্যক্ + আত্মন্]।
প প্রত্যক প্রত্যক [ pratyaka ] (-ক্) বিণ. অব্য. ১. পশ্চিম (প্রত্যগ্বায়ু); ২. বিপরীত; ৩. পশ্চাত্, পশ্চাদ্বর্তী (প্রত্যঙ্মুখ); ৪. অন্তরস্হিত (প্রত্যগাত্মা)। [সং. প্রতি + √ অন্চ্ + ক্বিপ্]।
প প্রতীয়মান প্রতীয়মান [ pratīẏa-māna ] বিণ. অনুভূত বা জ্ঞাত হচ্ছে এমন (দুইয়ের মধ্যে কোনো পার্থক্যই প্রতীয়মান হচ্ছে না)। [সং. প্রতি + √ ই + শানচ্]।
প প্রতিহিংসা প্রতিহিংসা [ prati-hiṃsā ] বি. ১. হিংসার বদলে হিংসা; ২. প্রতিশোধ; ৩. বৈরনির্যাতন, শত্রুতাকারীর প্রতি শত্রুতাচরণ। [সং. প্রতি + হিংসা]।