পুনর্মূষিকোভব
পুনর্মূষিকোভব [ punarmūṣikō-bhaba ] ক্রি. পুনরায় ইঁদুর হও; (আল.) পূর্বের অবস্হায় ফিরে যাও। [সং. পুনঃ + মূষিকঃ + ভব]।
পুনর্বিচার
পুনর্বিচার [ punarbicāra ] বি. একবার বিচারের পর নতুন করে বিচার; নতুন করে বিবেচনা, retrial, reconsideration. [সং. পুনঃ + বিচার]। পুনর্বিচার্য বিণ. পুনরায় বিচারের বা বিবেচনার যোগ্য।