পকেটকাটা

পকেটমার, পকেটকাটা বি. যে অন্যের পকেট থেকে টাকাপয়সা চুরি করে।

পকেটমার

পকেটমার, পকেটকাটা বি. যে অন্যের পকেট থেকে টাকাপয়সা চুরি করে।

পকেট

পকেট [ pakēṭa ] বি. জিনিসপত্র রাখার জন্য জামার সংলগ্ন ছোটো থলিবিশেষ, জেব। [ইং. pocket]। পকেট কাটা, পকেট মারা ক্রি. বি. পরের পকেট থেকে চুরি করা। পকেট খালি বি. পকেটে পয়সাকড়ি না থাকা। পকেটঘড়ি — দ্র ঘড়ি। পকেটস্হ করা ক্রি. বি. আত্মসাত্ করা। পকেটমার, পকেটকাটা বি. যে অন্যের পকেট থেকে টাকাপয়সা চুরি করে।

পঁহুছানো

পঁহুছা, পঁহুছানো [ pam̐huchā, pam̐huchānō ] যথাক্রমে পৌঁছা ও পৌঁছানো -র অপ্র. রূপ।

পঁহুছা

পঁহুছা, পঁহুছানো [ pam̐huchā, pam̐huchānō ] যথাক্রমে পৌঁছা ও পৌঁছানো -র অপ্র. রূপ।

পঁয়তাল্লিশ

পঁয়তাল্লিশ [ pam̐ẏa-tālliśa ] বি. বিণ. 45 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চচত্বারিংশত্ > প্রাকৃ. পংচতালীশ]।

পঁচিশে

পঁচিশে বি. মাসের পঁচিশ তারিখ। ☐ বিণ. পঁচিশ তারিখের।

পঁচিশ

পঁচিশ [ pan̐ciśa ] বি. বিণ. 25 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চবিংশতি > প্রাকৃ. পংচবীসই]। পঁচিশে বি. মাসের পঁচিশ তারিখ। ☐ বিণ. পঁচিশ তারিখের।

পৈঁছি

পঁইছা, পঁইছি, পৈঁছি [ pam̐ichā, pam̐ichi, pain̐chi ] বি. স্ত্রীলোকের মণিবন্ধের অলংকারবিশেষ। [হি. পোহ্নংচী]।