পক্ববিম্বাধরোষ্ঠী

পক্ব-বিম্বাধরোষ্ঠী [ pakba-bimbādharōṣṭhī ] বি. বিণ. (স্ত্রী.) পাকা বিম্ব বা তেলাকুচো ফলের মতো লাল ঠোঁটযুক্তা। [সং. পক্ববিম্ব + অধর + ওষ্ঠ + ঈ]।

পক্বকেশ

পক্বকেশ বিণ. সাদা চুলযুক্ত, পলিত কেশযুক্ত; প্রবীণ। ☐ বি. পাকা চুল।

পক্ব

পক্ব [ pakba ] বিণ. 1 পাকা (পক্ব ফল); 2 সাদা, পলিত (পক্ব কেশ); 3 পরিণত, অভিজ্ঞ (পক্ব বুদ্ধি); 4 গাঢ় (পক্ব মধু); 5 পাক করা বা রান্না করা হয়েছে এমন (ঘৃতপক্ব)। [সং. √ পচ্ + ত]। বি. পক্বতা। পক্বকেশ বিণ. সাদা চুলযুক্ত, পলিত কেশযুক্ত; প্রবীণ। ☐ বি. পাকা চুল।

পকৌড়া

পকোড়া, পকৌড়া [ pakōḍ়ā, pakauḍ়ā ] বি. তেলে-ভাজা পেয়াজবড়াবিশেষ। [হি. পকোড়া, পকোড়ী]।

পকোড়া

পকোড়া, পকৌড়া [ pakōḍ়ā, pakauḍ়ā ] বি. তেলে-ভাজা পেয়াজবড়াবিশেষ। [হি. পকোড়া, পকোড়ী]।

পকেট মারা

পকেট কাটা, পকেট মারা ক্রি. বি. পরের পকেট থেকে চুরি করা।

পকেট কাটা

পকেট কাটা, পকেট মারা ক্রি. বি. পরের পকেট থেকে চুরি করা।