প পথিমধ্যে পথিমধ্যে [ pathi-madhyē ] (সপ্তমী বিভক্ত্যন্ত) ক্রি-বিণ. পথের মধ্যে, পথে, রাস্তায়। [সং. পথিন্ + মধ্য + বাং. এ]।
প পথিকৃত পথিকৃত্ [ pathi-kṛt ] বিণ. 1 পথ নির্দেশকারী; 2 কোনো কর্মপথের প্রথম কর্মী, পথপ্রদর্শক। [সং. পথিন্ + √ কৃ + ক্বিপ্]।
প পথিক পথিক [ pathika ] বিণ. বি. পথ দিয়ে (পায়ে হেঁটে) গমনকারী, পথচারী, পান্হ। [সং. পথিন্ + ক]। স্ত্রী. (বিরল) পথিকা (‘দু চোখ বিভোর ভাবছে পথিকা’: অ. চ.)।