পদস্খলিত

পদস্খলিত বিণ. 1 পা পিছলে পড়েছে এমন 2 অধঃপতিত। স্ত্রী. পদখলিতা।

পদস্হ

পদস্হ বিণ. 1 পদে বা অধিকারে প্রতিষ্ঠিত; 2 উঁচু পদে অধিষ্ঠিত (পদস্হ চাকুরে)।

প্রতি পদে

পদে পদে, প্রতি-পদে ক্রি-বিণ. সবসময় যতই অগ্রসর হওয়া যায় ততই (পদে পদে বাধা)।

পন্হ

পন্হ [ panha ] বি. 1 (ব্রজ. ও. প্রা. বাং.) পথ (পন্হ বিপথ নাহি মান’: বিদ্যা) 2 ধর্মমত, ধর্মসম্প্রদায় (কবিরপন্হ)। [সং. পথিন্]।

পদ

পদ [ pada ] বি. 1 পা, চরণ (পদধ্বনি); 2 পদক্ষেপ (প্রতিপদে, পদে পদে); 3 পায়ের চিহ্ন বা দাগ (পদানুসরণ); 4 কবিতার চরণ বা পঙ্ক্তি (ত্রিপদী, চতুর্দশপদী); 5 বৈষ্ণব কবিদের রচিত শ্লোক বা গান বা গীতিকবিতা (পদকর্তা); 6 কাজের ভার অধিকার বা চাকরি (পদপ্রার্থী); 7আধিপত্য, অবস্হা, উপাধি (পদগৌরব, পদমর্যাদা); 8 বিভিন্ন প্রকারের বস্তু (অনেক পদ রান্না হয়েছে); 9 (ব্যাক.) বিভক্তিযুক্ত শব্দ (বিশেষ্যপদ)। [সং. √ পদ্ + অ]। পদকর্তা (-র্তৃ) বিণ. বি. বৈষ্ণব পদ বা গীতিকবিতা রচনাকারী। স্ত্রী. পদকর্ত্রী। পদকার বিণ. বাক্য বা শ্লোক রচনাকারী। ☐ বি. বেদের মন্ত্রপদবিভাজক গ্রন্হকার। পদক্ষেপ বি. পা ফেলা, কদম; পদার্পণ। পদগৌরব, পদমর্যাদা বি. পদের বা আধিপত্যের মর্যাদা। পদচারণ বি. পায়চারি। পদচিহ্ন বি. পায়ের দাগ। পদচ্যুত বিণ. অধিকারভ্রষ্ট কর্মচ্যুত কর্মভার বা চাকরি থেকে বরখাস্ত। বি. পদচ্যুতি। পদছায়া, পদচ্ছায়া বি. চরণতলে আশ্রয় অনুগ্রহ। পদত্যাগ বি....

পথ্যাপথ্য

পথ্যাপথ্য বি. রোগীর পক্ষে উপকারী খাদ্য ও নিষিদ্ধ খাদ্য।

পথ্য

পথ্য [ pathya ] বি. 1 রোগীর পক্ষে উপযুক্ত খাদ্য (ওষুধপথ্য); 2 সদ্য রোগমুক্তির পর গ্রহণীয় খাদ্য (পথ্য করা)। ☐ বিণ. উপকারক, হিতকর। [সং. পথিন্ + য]। পথ্যাপথ্য বি. রোগীর পক্ষে উপকারী খাদ্য ও নিষিদ্ধ খাদ্য।

পথেঘাটে

পথেঘাটে [ pathē-ghāṭē ] ক্রি-বিণ. সর্বত্র; যেখানে-সেখানে (সে পথেঘাটে এই কথা বলে বেড়াচ্ছে)। [বাং. পথ + এ + ঘাট + এ]।