পদাতিক

পদাতি, পদাতিক [ padāti, padātika ] বি. যে-সৈন্য পায়ে চলে লড়াই করে; পাইক। [সং. পদ + √অত্ + ই, ক]।

পদাতি

পদাতি, পদাতিক [ padāti, padātika ] বি. যে-সৈন্য পায়ে চলে লড়াই করে; পাইক। [সং. পদ + √অত্ + ই, ক]।

পদাঙ্ক

পদাঙ্ক [ padāṅka ] বি. 1 পদচিহ্ন, পা ফেলার দাগ 2 (আল.) কোনো শ্রেষ্ঠ ব্যক্তির কৃত কার্য বা চরিত্র (কবিগুরুর পদাঙ্ক অনুসরণে রচিত)। [সং. পদ + অঙ্ক (=চিহ্ন)]।

পদাঘাত

পদাঘাত [ padāghāta ] বি. পা দিয়ে আঘাত, লাথি (‘এমন সময় দিলেন পিতা পদাঘাত এক পৃষ্ঠে’: দ্বি. রা.)। [সং. পদ + আঘাত]।

পদাংশ

পদাংশ [ padāṃśa ] বি. 1 গীতিকবিতার অংশ; 2 বিভক্তিযুক্ত শব্দের অংশ 3 অক্ষর, syllable. [সং. পদ. + অংশ]।

পদক

পদক [ padaka ] বি. 1 কণ্ঠভূষণবিশেষ, লকেট 2 সম্মান বা প্রশংসার নিদর্শনস্বরূপ প্রদত্ত ধাতুনির্মিত তক্তি, medal. [সং. পদ + ক]।

পদকর্তা

পদকর্তা (-র্তৃ) বিণ. বি. বৈষ্ণব পদ বা গীতিকবিতা রচনাকারী। স্ত্রী. পদকর্ত্রী।

পদকার

পদকার বিণ. বাক্য বা শ্লোক রচনাকারী। ☐ বি. বেদের মন্ত্রপদবিভাজক গ্রন্হকার।