প পদান্বয় পদান্বয় [ padānbaẏa ] বি. (ব্যাক.) পদের অন্বয়, পদপরিচয়। [সং. পদ + অন্বয়]। পদান্বয়ী (-য়িন) বিণ. (ব্যাক.) বিভিন্ন পদের মধ্যে অন্বয়সাধন করে এমন (পদান্বয়ী অব্যয়)।
প পদানুসরণ পদানুসরণ [ padānu-saraṇa ] বি. 1 পায়ের চিহ্ন অনুসরণ 2 অনুসরণ (শ্রেষ্ঠ মানুষের পদানুসরণ করা)। [সং. পদ + অনুসরণ]। পদানুসারী (-রিন্) বিণ. অনুসরণকারী।
প পদানুবর্তী পদানুবর্তী [ padānu-bartī ] (-র্তিন্) বিণ. অনুসরণকারী। [সং. পদ + অনুবর্তিন্]। বি. পদানুবর্তিতা। স্ত্রী. পদানুবর্তিনী।
প পদানত পদানত [ padānata ] বিণ. 1 চরণে পতিত 2 সম্পূর্ণ বশীভূত বা অধীন (শত্রুুর পদানত)। [সং. পদ + আনত]। স্ত্রী. পদানতা।
প পদাধিকার পদাধিকার [ padādhi-kāra ] বি. পদের বা প্রভাবের অধিকার (পদাধিকার বলে)। [সং. পদ + অধিকার]। বিণ. বি. পদাধিকারী।