প প্রহার প্রহার [ prahāra ] বি. 1 মার, শরীরে আঘাত, পিটুনি; 2 শারীরিক নিগ্রহ। [সং. প্র + √ হৃ + অ]। প্রহারক বিণ. প্রহারকারী। প্রহারী (-রিন্) বিণ. আঘাতকারী, প্রহারকারী। প্রহৃত বিণ. মার খেয়েছে এমন; আঘাতপ্রাপ্ত; নিগৃহীত। প্রহারেণ ধনঞ্জয় (কৌতু.) কাউকে বাগে আনার জন্য বা শিক্ষা দেবার জন্য প্রচণ্ড প্রহার।
প প্রহরা প্রহরা [ praharā ] বি. পাহারা (প্রহরায় নিযুক্ত)। [সং. প্রহর + বাং. আ]। প্রহরাধীন বিণ. নজরবন্দি, পাহারা দিয়ে রাখা হয়েছে এমন।
প প্রস্যন্দন প্রস্যন্দ, প্রস্যন্দন [ prasyanda, prasyandana ] বি. ক্ষরণ, স্রবণ, গলন। [সং. প্র + √ স্যন্দ্ + অ, অন]। প্রস্যন্দী (-ন্দিন্) বিণ. যা থেকে ক্ষরিত হয়, স্রাবী (মধুপ্রস্যন্দী)।
প প্রস্যন্দ প্রস্যন্দ, প্রস্যন্দন [ prasyanda, prasyandana ] বি. ক্ষরণ, স্রবণ, গলন। [সং. প্র + √ স্যন্দ্ + অ, অন]। প্রস্যন্দী (-ন্দিন্) বিণ. যা থেকে ক্ষরিত হয়, স্রাবী (মধুপ্রস্যন্দী)।