প্রাক্কাল

প্রাক্কাল [ prākkāla ] বি. পূর্ববর্তী বা প্রারম্ভিক কাল (বিদেশযাত্রার প্রাক্কালে)। [সং. প্রাচ্ + কাল]। প্রাক্কালিক, প্রাক্কালীন বিণ. প্রাক্কালের।

প্রাকৃত

প্রাকৃত1 [ prākṛta1 ] বিণ. 1 প্রাকৃতিক, স্বাভাবিক; 2 প্রজাসাধারণ সম্বন্ধীয়; 3 লৌকিক; 4 সাধারণ, সামান্য। ☐ বি. বৈদিক সংস্কৃত থেকে উদ্ভূত লৌকিক ভাষাবিশেষ। [সং. প্রকৃতি + য]। প্রাকৃত2 [ prākṛta2 ] বিণ. নীচ, অধম, ইতর (প্রাকৃতজন)। [সং. প্র + অকৃত (=অকার্য)]।

প্রাককলন

প্রাক্-কলন বি. কোনো ব্যাপারের সম্ভাব্য ব্যয়ের হিসাব, estimate. (স.প.)।

প্রাককথন

প্রাক্-কথন বি. ভূমিকা, গ্রন্হাদির ভূমিকা।

প্রাক

প্রাক, প্রাক্ [ prāka, prāk ] (প্রাচ্.) অব্য. বিণ. 1 পূর্বকালের, পূর্ববর্তী (প্রাক্চৈতন্য যুগ); 2 পূর্বদিকের (প্রাগ্দেশীয়, প্রাঙ্মুখ)। [সং. প্র + √ অন্চ্ + ক্বিপ্]। প্রাক্-কথন বি. ভূমিকা, গ্রন্হাদির ভূমিকা। প্রাক্-কলন বি. কোনো ব্যাপারের সম্ভাব্য ব্যয়ের হিসাব, estimate. (স.প.)।

প্রাইভেট

প্রাইভেট [ prāibhēṭa ] বিণ. 1 ব্যক্তিগত; 2 বেসরকারি (প্রাইভেট বাস); 3 গোপন (প্রাইভেট কথা)। [ইং. private]। প্রাইভেট টিউটর বি. গৃহশিক্ষক। প্রাইভেট টিউশনি বি. শিক্ষকের নিজগৃহে বা ছাত্রের গৃহে গৃহশিক্ষকতা।

প্রহারেণ ধনঞ্জয়

প্রহারেণ ধনঞ্জয় (কৌতু.) কাউকে বাগে আনার জন্য বা শিক্ষা দেবার জন্য প্রচণ্ড প্রহার।