পদ্ম

পদ্ম [ padma ] বি. 1 (সচ.) লাল, নীল, গোলাপি ও সাদা রঙের জলজ ফুলবিশেষ, কমল, পঙ্কজ, উত্পল 2 তন্ত্রশাস্ত্রোক্ত দেহের চক্রবিশেষ 3দশ লক্ষ কোটি সংখ্যা বা এক কোটি মিলিয়ন। [সং. √পদ্ + ম]। পদ্মআঁখি বি. শ্রীকৃষ্ণ রামচন্দ্র। পদ্মগোখরো বি. ফণায় পদ্মচিহ্নযুক্ত গোখরো সাপ। পদ্মনাভ বি. (নাভিতে পদ্ম আছে বলে) বিষ্ণু। পদ্মনেত্র বিণ. পদ্মের মতো সুন্দর চক্ষুযুক্ত, কমললোচন। পদ্মপলাশ বি. পদ্মের পাতা বা পদ্মফুলের পাপড়ি। পদ্মপলাশলোচন বিণ. পদ্মের পাপড়ির মতো সুন্দর ও আয়ত চক্ষুবিশিষ্ট। ☐ বি. বিষ্ণু। পদ্মপাণি বিণ. 1 যার হাতে পদ্ম আছে2 পদ্মের মতো সুন্দর ও কোমল হাতবিশিষ্ট। ☐ বি. 1 ব্রহ্মা 2 সূর্য; 3 বুদ্ধ। পদ্মমুখ বি. পদ্মের মতো সুন্দর মুখ। ☐ বিণ. পদ্মের মতো সুন্দর মুখবিশিষ্ট। বিণ. (স্ত্রী.)  পদ্মমুখী। পদ্মযোনি, পদ্মভূ, পদ্মোদ্ভব বি. পদ্ম (বা বিষ্ণুর নাভিপদ্ম) যার যোনি বা উত্পত্তিস্হল,...

পদ্ধতিগত

পদ্ধতিগত বিণ. প্রণালীসম্বন্ধীয় রীতিগত (পদ্ধতিগত পরিবর্তন)।

পদ্ধতি

পদ্ধতি [ paddhati ] বি. 1 প্রণালী (কর্মপদ্ধতি) 2 রীতি (বিবাহপদ্ধতি) 3 প্রথা (পুরোনো পদ্ধতিতে বিশ্বাস) 4 আচার 5 পথ; 6 শ্রেণি 7 প্রবাহ। [সং. পদ + √হন্ + তি]। পদ্ধতিগত বিণ. প্রণালীসম্বন্ধীয় রীতিগত (পদ্ধতিগত পরিবর্তন)।

পদোন্নতি

পদোন্নতি [ padōnnati ] বি. চাকরিতে বা পদের উন্নতি; মর্যাদার বা ক্ষমতার বৃদ্ধি। [সং. পদ + উন্নতি]।

পদাহত

পদাহত [ padāhata ] বিণ. চরণদ্বারা প্রহৃত, লাথি মারা হয়েছে এমন। [সং. পদ + আহত]।

পদাশ্রিত

পদাশ্রিত বিণ. চরণে আশ্রয় লাভ করেছে এমন অনুগৃহীত। স্ত্রী. পদাশ্রিতা।

পদাশ্রয়ী

পদাশ্রয়ী (-য়িন্) বিণ. চরণে আশ্রয় পেয়েছে এমন।

পদাশ্রয়

পদাশ্রয় [ padāśraẏa ] বি. 1 চরণরূপ আশ্রয়, চরণে আশ্রয়; 2 অনুগ্রহ, দায়। সং. পদ + আশ্রয়। পদাশ্রয়ী (-য়িন্) বিণ. চরণে আশ্রয় পেয়েছে এমন। পদাশ্রিত বিণ. চরণে আশ্রয় লাভ করেছে এমন অনুগৃহীত। স্ত্রী. পদাশ্রিতা।

পদার্পণ করা

পদার্পণ করা ক্রি. বি. 1 কোনোকিছুর উপর পা রাখা 2 প্রবেশ করা বা উপস্হিত হওয়া, আসা (গৃহে পদার্পণ করা)।