পদ্মপলাশলোচন

পদ্মপলাশলোচন বিণ. পদ্মের পাপড়ির মতো সুন্দর ও আয়ত চক্ষুবিশিষ্ট। ☐ বি. বিষ্ণু।

পদ্মপাণি

পদ্মপাণি বিণ. 1 যার হাতে পদ্ম আছে2 পদ্মের মতো সুন্দর ও কোমল হাতবিশিষ্ট। ☐ বি. 1 ব্রহ্মা 2 সূর্য; 3 বুদ্ধ।

পদ্মমুখ

পদ্মমুখ বি. পদ্মের মতো সুন্দর মুখ। ☐ বিণ. পদ্মের মতো সুন্দর মুখবিশিষ্ট। বিণ. (স্ত্রী.) পদ্মমুখী।

পদ্মোদ্ভব

পদ্মযোনি, পদ্মভূ, পদ্মোদ্ভব বি. পদ্ম (বা বিষ্ণুর নাভিপদ্ম) যার যোনি বা উত্পত্তিস্হল, ব্রহ্মা।

পদ্মভূ

পদ্মযোনি, পদ্মভূ, পদ্মোদ্ভব বি. পদ্ম (বা বিষ্ণুর নাভিপদ্ম) যার যোনি বা উত্পত্তিস্হল, ব্রহ্মা।

পদ্মযোনি

পদ্মযোনি, পদ্মভূ, পদ্মোদ্ভব বি. পদ্ম (বা বিষ্ণুর নাভিপদ্ম) যার যোনি বা উত্পত্তিস্হল, ব্রহ্মা।

পদ্মরাগ

পদ্মরাগ বি. মূল্যবান মণিবিশেষ, ruby, চুনি (বি.প.)।

পদ্মলোচন

পদ্মলোচন বিণ. পদ্মের মতো চোখবিশিষ্ট। স্ত্রী. পদ্মলোচনা।