প পদ্মিনী পদ্মিনী [ padminī ] বিণ. (স্ত্রী.) পদ্মবিশিষ্ট। ☐ বি. 1 পদ্মসমূহ, পদ্মের ঝাড় 2 চার জাতির নারীর মধ্যে শ্রেষ্ঠজাতীয়া সুলক্ষণা নারী। [সং. পদ্ম + ইন্ + ঈ]। পদ্মিনীকান্ত, পদ্মিনীবল্লভ বি. সূর্য।
প পদ্মাসন পদ্মাসন [ padmāsana ] বি. 1 যোগের আসনবিশেষ 2 ব্রহ্মা। [সং. পদ্ম + আসন]। পদ্মাসনা বি. (স্ত্রী.) লক্ষ্মীদেবী।
প পদ্মাবতী পদ্মাবতী [ padmābatī ] বি. 1 মনসাদেবী 2 (মহাভারতে) কর্ণের পত্নী; 3 পদ্মানদী। [সং. পদ্ম + বত্ + ঈ]।
প পদ্মাক্ষ পদ্মাক্ষ [ padmākṣa ] বিণ. পদ্মের মতো চোখবিশিষ্ট, পদ্মলোচন। ☐ বি. পদ্মের বীজ। [সং. পদ্ম + অক্ষি + অ]।