প পন্নগ পন্নগ [ pannaga ] বি. সাপ। [সং. পদ্ + ন + গম্ + অ (পতিত হয়ে গমন করে অথবা পা না থাকলেও গমন করে এই অর্থে)। বি. (স্ত্রী.) পন্নগী।।
প পন্হী -পন্হী [ -panhī ] বিণ. 1 ধর্মসম্প্রদায়ভুক্ত (নানকপন্হী) 2 মতাবলম্বী (প্রাচীনপন্হী, উগ্রপন্হী 3 ধারা বা রীতি অনুসরণকারী (রবীন্দ্রপন্হী)। [< সং. পন্হাঃ + ঈ]।
প পন্থা পন্থা [ panha ] বি. 1 পথ 2 উপায় (একটা পন্হা বার করতে হবে 2 সাধনার মার্গ (তান্ত্রিকপন্হা) 4 ধারা বা রীতি (রবীন্দ্রপন্হা)। [সং. পন্হাঃ > বাং. পন্হা]।
প পনেরো পনেরো [ panērō ] বি. বিণ. ১৫ সংখ্যা বা সংখ্যক। [তু. হি. পন্রহ্ < সং. পঞ্চদশন্]। পনেরোই বি. বিণ. মাসের পনেরো তারিখ বা তারিখের।
প পনির পনির, [ panira, ] (বর্জি.) পনীর বি. জমাট ছানা দিয়ে তৈরি লবণাক্ত খাবারবিশেষ, cheese. [ফা. পনীর]।