পরকীকরণ

পরকীকরণ [ parakī-karaṇa ] বি. হস্তান্তরিতকরণ, alienation. (স. প.)। [সং. পরক + ঈ (চ্বি) + &tickকৃ + অন]।

পরকাল

পরকাল [ para-kāla ] বি. 1 মৃত্যুর পরে প্রাপ্ত অবস্হা, পরলোক; 2 ভবিষ্যত (তার পরকাল ঝরঝরে)। [সং. পর3 + কাল]।

পরকলা

পরকলা [ para-kalā ] বি. 1 কাঁচ 2 (চশমাদিতে ব্যবহৃত) কাচের গোল চাকতি, lens 3 আয়না। [ফা. পর্কালা]।

পরক

পরক [ paraka ] বিণ. ভিন্নদেশীয়, alien (স. প.)। [সং. পর3 + ক]।

পরোয়ানা

পরওয়ানা, পরোয়ানা [ parōẏānā, parōẏānā ] বি. 1 লিখিত আদেশ; 2 আদেশপত্র। [ফা. পর্বানা]।

পরওয়ানা

পরওয়ানা, পরোয়ানা [ parōẏānā, parōẏānā ] বি. 1 লিখিত আদেশ; 2 আদেশপত্র। [ফা. পর্বানা]।

পরা

পরা1 [ parā1 ] দ্র পর4। পরা2 [ parā2 ] উপ. আতিশষ্য বৈপরীত্য ইত্যাদি সূচক (পরক্রম, পরাজয়) [সং. পৃ + আ]। পরা3 [ parā3 ] বিণ. পরমা, শ্রেষ্ঠা, প্রধানা (পরা প্রকৃতি, পরা বিদ্যা) [সং. √ পৃ + অ + আ]। পরা4 [ parā4 ] ক্রি. পরিধান করা অঙ্গে ধারণ করা (জামা পরা, কপালে টিপ পরা) ☐ বি. পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। ☐ বিণ. পরিহিত (জুতোপরা পা) পরানো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

পরের মাথায় হাত বুলানো

পরের মাথায় কাঁঠাল ভাঙা, পরের মাথায় হাত বুলানো — ফাঁকি দিয়ে পরের টাকা বা জিনিসপত্র আত্মসাত্ করা।

পরের মাথায় কাঁঠাল ভাঙা

পরের মাথায় কাঁঠাল ভাঙা, পরের মাথায় হাত বুলানো — ফাঁকি দিয়ে পরের টাকা বা জিনিসপত্র আত্মসাত্ করা।

পরের ধনে পোদ্দারি

পরের ধনে পোদ্দারি — অন্য লোকের টাকাপয়সা রক্ষা করার দায়িত্ব নিয়ে নিজেই তার মালিকের মতো আচরণ করা।