পরচর্চা

পরচর্চা [ para-carcā ] বি. পরের সম্বন্ধে (প্রধানত বিরুদ্ধে) আলোচনা অন্য লোককে নিয়ে নিন্দাসূচক আলোচনা। [সং. পর3 + চর্চা]।

পরগ্রন্হি

পরগ্রন্হি [ para-granhi ] বি. আঙুলের গ্রন্হি বা গাঁট। [সং. পর (পশ্চাত্) + গ্রন্হি]।

পরগাছা

পরগাছা [ para-gāchā ] বি. 1 যে গাছ বা লতা গাছের উপর জন্মায় এবং তাকে আশ্রয় করে বাঁচে 2 (আল.) অন্যের আশ্রিত ব্যক্তি। [সং. পর3 + বাং. গাছ + আ]।

পরগণা

পরগণা [ para-gaṇā ] বি. গ্রামসমষ্টি, চাকলা, জেলার অংশ (‘লিখন পাঠায়ে দিল পরগণা পরগণা’) [ফা. পর্গনা]।

পরখা

পরখা ক্রি. (কাব্যে) পরীক্ষা করা।

পরখ

পরখ [ parakha ] বি. গুণাগুণ পরীক্ষা, বিচার, যাচাই (জিনিসটা কেমন একবার পরখ করেই দেখ না)। [সং. পরীক্ষা]। পরখা ক্রি. (কাব্যে) পরীক্ষা করা। পরখাই বি. (আঞ্চ.) পরখ।

পরকীয়াবাদ

পরকীয়াবাদ বি. বৈষ্ণবধর্মে প্রেমবিষয়ে মতবাদবিশেষ।

পরকীয়া

পরকীয়া বিণ. পরকীয় -র স্ত্রীলিঙ্গ (পরকীয়া প্রেম)। ☐ বিপ. স্বকীয়। ☐ বি. নায়িকাবিশেষ, যে প্রণয়িনী কুমারী অথবা অপরের পত্নী।

পরকীয়

পরকীয় [ parakīẏa ] বিণ. 1 অন্যের 2 অন্যসম্বন্ধীয়। [সং. পরক (পর + ক) + ঈয়]। পরকীয়া বিণ. পরকীয় -র স্ত্রীলিঙ্গ (পরকীয়া প্রেম)। ☐ বিপ. স্বকীয়। ☐ বি. নায়িকাবিশেষ, যে প্রণয়িনী কুমারী অথবা অপরের পত্নী। পরকীয়াবাদ বি. বৈষ্ণবধর্মে প্রেমবিষয়ে মতবাদবিশেষ।