পরলোক

পরলোক [ para-lōka ] বি. 1 লোকান্তর, মৃত্যুর পরবর্তী অবস্হা বা অবস্হানস্হান পরকাল (পরলোক গমন) 2 মৃত্যু। [সং. পর3+ লোক। পরলোকগত বিণ. প্রয়াত, মৃত। পরলোকগমন, পরলোকপ্রাপ্তি বি. মৃত্যু।

পররাষ্ট্র

পররাষ্ট্র [ para-rāṣṭra ] বি. বিদেশি রাষ্ট্র বিদেশ। [সং. পর3 + রাষ্ট্র]। পররাষ্ট্র নীতি বি. বিদেশ বা অন্য রাষ্ট্র সম্পর্কে নীতি, foreign policy.

পরম্পরায়

পরম্পরায়, পরম্পরাক্রমে ক্রি-বিণ. পরপর, ক্রমানুসারে।

পরম্পরীণ

পরম্পরাগত, পরম্পরীণ বিণ. 1 পরম্পরায় আগত, ধারাবাহিক; 2 কুলক্রমাগত।

পরম্পরাগত

পরম্পরাগত, পরম্পরীণ বিণ. 1 পরম্পরায় আগত, ধারাবাহিক; 2 কুলক্রমাগত।

পরম্পরা

পরম্পরা [ paramparā ] বি. 1 ধারা, অনুক্রম 2 এক ব্যক্তি বা ঘটনা থেকে অন্য ব্যক্তি বা ঘটনায় পরিণতি বা গতি (ঘটনা পরম্পরা, বংশপরম্পরা)। [সং. পরম + পৃৃ + অ + আ]। পরম্পরাগত, পরম্পরীণ বিণ. 1 পরম্পরায় আগত, ধারাবাহিক; 2 কুলক্রমাগত। পরম্পরায়, পরম্পরাক্রমে ক্রি-বিণ. পরপর, ক্রমানুসারে।