পরশুরাম

পরশুরাম বি. জমদগ্নি-ঋষির পুত্র, বিষ্ণুর যষ্ঠ অবতার, ক্ষত্রিয়কুল নির্মূলকারী পরশুধারী রাম।

পরশু

পরশু1 [ paraśu1 ] ক্রি-বিণ. বি. পরশ্ব, আগামী কালের পরদিন অথবা গতকালের পূর্বদিন। [সং. পরশ্বস্]। পরশু2 [ paraśu2 ] বি. কুঠার টাঙ্গী। [সং. পর (শত্রু) + শৃৃ + উ]। পরশুরাম বি. জমদগ্নি-ঋষির পুত্র, বিষ্ণুর যষ্ঠ অবতার, ক্ষত্রিয়কুল নির্মূলকারী পরশুধারী রাম।

পরশাসিত

পরশাসিত বিণ. অন্যের দ্বারা বা বিদেশি শাসকের দ্বারা শাসিত।

পরশাসন

পরশাসন [ para-śāsana ] বি. অন্যের বা. বিদেশি শাসকের দ্বারা শাসন। [সং. পর3 + শাসন]। পরশাসিত বিণ. অন্যের দ্বারা বা বিদেশি শাসকের দ্বারা শাসিত।

পরশমণি

পরশপাথর, পরশমণি [ paraśa-pāthara, paraśa-maṇi ] বি. কাল্পনিক মণিবিশেষ যার স্পর্শে লোহা সোনায় পরিণত হয়, স্পর্শমণি। [বাং. পরশ + পাথর, মণি]।

পরশপাথর

পরশপাথর, পরশমণি [ paraśa-pāthara, paraśa-maṇi ] বি. কাল্পনিক মণিবিশেষ যার স্পর্শে লোহা সোনায় পরিণত হয়, স্পর্শমণি। [বাং. পরশ + পাথর, মণি]।

পরশা

পরশা ক্রি. স্পর্শ করা (‘দুই অঙ্গ পরশিব’: নরোত্তম দাস)।

পরশন

পরশ, পরশন [ paraśa, paraśana ] যথাক্রমে স্পর্শ ও স্পর্শন -এর কোমল রূপ (সবার পরশে পবিত্র করা রবীন্দ্র)।

পরশ

পরশ, পরশন [ paraśa, paraśana ] যথাক্রমে স্পর্শ ও স্পর্শন -এর কোমল রূপ (সবার পরশে পবিত্র করা রবীন্দ্র)। পরশা ক্রি. স্পর্শ করা (‘দুই অঙ্গ পরশিব’: নরোত্তম দাস)।