পরিণেয়

পরিণেয় [ pari-ṇēẏa ] বিণ. বিবাহের যোগ্য, বিবাহ করা যায় এমন। [সং. পরি + √ নী + য]।

পরিণেতা

পরিণেতা [ pari-ṇētā ] (-তৃ) বি. 1 বিবাহকর্তা, যে বিবাহ করে; 2 স্বামী। [সং. পরি + √ নী + তৃ]।

পরিণীত

পরিণীত [ pari-ṇīta ] বিণ. বিবাহিত। [সং. পরি + √ নী + ত]। স্ত্রী. পরিণীতা।

পরীণাহ

পরিণাহ, পরীণাহ [ pari-ṇāha, parī-ṇāha ] বি. 1 বিস্তার, প্রসার (‘প্রত্যক্ষের পরীণাহ মেপে যাদের সংসার যাত্রা’: সু. দ.); 2 বাহ্যরেখা, সীমান্ত রেখা, contour (বি. প.)। [সং. পরি + √ নহ্ + অ]।

পরিণাহ

পরিণাহ, পরীণাহ [ pari-ṇāha, parī-ṇāha ] বি. 1 বিস্তার, প্রসার (‘প্রত্যক্ষের পরীণাহ মেপে যাদের সংসার যাত্রা’: সু. দ.); 2 বাহ্যরেখা, সীমান্ত রেখা, contour (বি. প.)। [সং. পরি + √ নহ্ + অ]।

পরিণামদর্শী

পরিণামদর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী, পরিণাম বুঝতে পারে এমন।

পরিণামদর্শিতা

পরিণামদর্শিতা বি. পরিণামে বা ভবিষ্যতে কী ঘটবে তা বুঝতে পারা বা বোঝার ক্ষমতা।

পরিণাম

পরিণাম [ pari-ṇāma ] বি. 1 শেষ অবস্হা বা দশা, পরিণতি, ফলাফল (এর পরিণাম কী ভালো হবে?); 2 অবস্হান্তরপ্রাপ্তি; 3 আখের, ভবিষ্যত্। [সং. পরি + √ নম্ + অ]। পরিণামদর্শিতা বি. পরিণামে বা ভবিষ্যতে কী ঘটবে তা বুঝতে পারা বা বোঝার ক্ষমতা। পরিণামদর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী, পরিণাম বুঝতে পারে এমন।

পরিণয়ন

পরিণয়, পরিণয়ন [ pari-ṇaẏa, pari-ṇaẏana ] বি. বিবাহ (শুভ পরিণয়)। [সং. পরি + √ নী+ অ, অন]।